৪ শিশু হত্যার নিন্দায় মুশফিক

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:২৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:২৭

নিজের ফেসবুক পেজে মুশফিকের প্রতিবাদ। শিশু নির্যাতনের বিরুদ্ধে সবসময়ই সোচ্চার ছিলেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। রাজন হত্যাকাণ্ডের পর এবার ৪ শিশুকে মেরে লাশ বালু চাপা দেওয়ার মতো নির্মম ঘটনায় ফের সোচ্চার হয়ে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন দেশ সেরা এই ক্রিকেটার।
শনিবার ফেসবুকে নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে ঘটনার প্রতিবাদ জানিয়েছেন মুশফিক। তিনি লিখেছেন, ‘আমরা কি জীবনেও বদলাবনা? এসবের শেষ কবে? আমাদের মানবতা কোথায় হারিয়ে গেল? শিশু নির্যাতন কোন ভাবেই মেনে নেয়া যায় না...’
মুশফিকের পোস্ট করা ছবির ওপরে লেখা ছিল ‘প্লিজ স্টপ দিস হায়েনাস অ্যাক্ট’ আর নিচে লেখা ছিল ‘রেইজ ইউর ভয়েস নাও’।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি খেলা করার সময় হবিগঞ্জে ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাতো ভাই আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদিরের ছেলে ইসমাঈল হোসেন (১০) নিখোঁজ হয়। গত বুধবার সকালে বালুচাপা অবস্থায় ওই শিশুদের লাশ উদ্ধার করা হয়।

/এফআইআর/

সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের