মাহমুদউল্লাহ-আফিফকে নিয়ে মাইন্ডসেট পরিবর্তন করেননি হাথুরুসিংহে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৩, ১৩:১১আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১৪:০৩

বিশ্বকাপ শুরু হতে আর কয়েক মাস বাকি। ভারতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশের প্রস্তুতি প্রায় শেষ দিকে। দলে তরুণ ক্রিকেটাদের বাজিয়ে দেখা হচ্ছে। তবে মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুবকে নিয়ে বেশ আলোচনা চলছে। তারা কি আদৌ সুযোগ পাবেন ওয়ানডে বিশ্বকাপের দলে! এখনই তাদের শেষ দেখছেন না কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাদের দুজনকে নিয়ে আগের ভাবনাতেই আছেন শ্রীলঙ্কান কোচ। 

সম্প্রতি বাংলাদেশের পরপর দুটি সিরিজের স্কোয়াডে জায়গা হয়নি মাহমুদউল্লাহর। সাবেক টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন তাকে বিশ্বকাপ দলে দেখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। ঘরের মাঠে ও আসন্ন সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে স্কোয়াডে ছিলেন না অভিজ্ঞ ব্যাটার। এদিকে আফিফের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন হাথুরুসিংহে। তাই বলে দুজনকে এখনই বাতিলের খাতায় ফেলে দিচ্ছেন না বাংলাদেশের হেড কোচ।

ঢাকা প্রিমিয়ার লিগে দুজনেই খেলছেন। জাতীয় দলের জার্সিতে খেলতে না পারলেও সেখানে সামর্থ্যের প্রমাণ দেওয়ার সুযোগ তাদের সামনে। ঘরোয়া ক্রিকেটে ভালো করতে পারলে সামনে আফগানিস্তান সিরিজ কিংবা এশিয়া কাপেও ডাক পেতে পারেন মাহমুদউল্লাহ ও আফিফ।

এই দুই ক্রিকেটারকে নিয়ে হাথুরুসিংহে বলেন, ‘তাদের (আফিফ হোসেন ও মাহমুদউল্লাহ) ব্যাপারে আমি আগে যা বলেছি সেটিই থাকবে। তারা সবাই মিক্সে আছে। বিশ্বকাপের আগে তারা সবাই-ই খেলার সুযোগ পাবে। আমরা ওই মাইন্ডসেটে কোনও পরিবর্তন করিনি।’

সম্প্রতি দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে খেলছেন মোস্তাফিজুর রহমান। সেখানে বল হাতে আহামরি পারফরম্যান্স করতে পারেননি। তাকে নিয়ে হাথুরুসিংহে বললেন, ‘(মোস্তাফিজ) আউট অব ফর্ম! কেউ যখন না খেলে, তখন বলা খুব কঠিন যে, সে ফর্মে আছে বা ফর্মে নেই। সে (সাম্প্রতিক সময়ে) খুব বেশি খেলেনি। এখানে সে যখনই খেলেছে, ভালো করেছে, দলের হয়ে কাজটা করেছে। তো সে ফেরার পর আমাকে দেখতে হবে কেমন পারফর্ম করে।’

আগেভাগে লিটন দাসের আইপিএল ছেড়ে দেশে ফেরা প্রসঙ্গে কোচ বলেন, ‘কিছুক্ষণ আগে ম্যানেজারের মাধ্যমে জানতে পারলাম যে লিটন ফিরে এসেছে। এই মুহূর্তে আমার কাছে ওর ব্যাপারে বেশি তথ্য নেই।’

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের