হাফ সেঞ্চুরিতে মোহামেডানের বিপদ কাটালেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক
০৭ মে ২০২৩, ১৬:০২আপডেট : ০৭ মে ২০২৩, ১৬:০২

জাতীয় দল থেকে বাদ পড়া মাহমুদউল্লাহ ঢাকা প্রিমিয়ার লিগে ধারাবাহিকতা ধরে রেখে চতুর্থ হাফ সেঞ্চুরির দেখা পেলেন। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে রবিবার তার সঙ্গে ফিফটি হাঁকান আব্দুল মাজিদ ও আরিফুল হক। তিনজনের পঞ্চাশ ছাড়ানো ইনিংসে ৯ উইকেটে ২৪০ রানের লড়াকু পুঁজি পায় মোহামেডান স্পোর্টিং ক্লাব।

নারায়ণগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়ে মোহামেডান। ১৭ রানের মধ্যে ইমরুল কায়েস (২), রুবেল মিয়া (১১) ও মাহিদুল ইসলাম অঙ্কন (১) ফিরে যান। এরপর মাজিদকে নিয়ে হাল ধরেন মাহমুদউল্লাহ।

চতুর্থ উইকেটে ১৩৩ রানের জুটি গড়েন দুজন। ৮৮ বলে ৩ চার ও ২ ছয়ে ৬৩ রানে মাজিদের বিদায়ে ভাঙে এই জুটি। এরপর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি মাহমুদউল্লাহ। তার ৯৫ বলে তিনটি করে চার-ছয়ে সাজানো ৭১ রানই ছিল দলের পক্ষে ব্যক্তিগত সেরা ইনিংস।

শেষ দিকে আরিফুল ৪৪ বলে ১ চার ও ৬ ছয়ে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেন।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম