বিশ্বকাপ বাছাইয়ের আগে শারজায় সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
১০ মে ২০২৩, ২২:১৫আপডেট : ১০ মে ২০২৩, ২২:১৫

ওয়েস্ট ইন্ডিজ আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। ১০ দলের বাছাই পর্ব খেলেই তাদের মূল পর্বের টিকিট কাটতে হবে। তার আগে প্রস্তুতি হিসেবে আগামী মাসে শারজায় স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছে ক্যারিবীয় দল। যা আরব আমিরাতের জন্য ঐতিহাসিক এক সিরিজ। কারণ, এবারই প্রথম তারা দ্বিপক্ষীয় কোনও সিরিজে মুখোমুখি।   

তিন ম্যাচের সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির। ম্যাচ অনুষ্ঠিত হবে ৫, ৭ ও ৯ জুন। এই সিরিজ খেলার পর দুই দল জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় বাছাই টুর্নামেন্টের উদ্দেশ্যে রওয়ানা হবে। সেখানে বাছাই টুর্নামেন্ট ১৮ জুন শুরু হবে। চলবে ৯ জুলাই পর্যন্ত।

বাছাই পর্বে অংশ নেবে দশটি দল। সেখান থেকে দুটি দল ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

বাছাইয়ের দলগুলো হলো- স্বাগতিক জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নেপাল, ওমান, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট পরিচালক জিমি অ্যাডামস বলেছেন, ‘সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এটাই আমাদের প্রথম দ্বিপক্ষীয় সফর। আমরা ঐতিহাসিক এই সিরিজ খেলার জন্য রাজি হতে পেরে ভীষণ আনন্দিত। বিশ্বকাপ বাছাই পর্বের আগে তা আমাদের ক্রিকেটারদের প্রস্তুতিতে ভীষণভাবে সহায়তা দেবে।’  

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের