বাংলাদেশ রান তাড়া করতে পারবে, বিশ্বাস ছিল তামিমের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৩, ০২:১৪ আপডেট : ১৩ মে ২০২৩, ০২:৪৮

হ্যারি টেক্টরের ১৪০ রানের তাণ্ডবে নাভিশ্বাস উঠেছিল বাংলাদেশি ফিল্ডারদের। আয়ারল্যান্ড ঘরের কন্ডিশনে ৩২০ রানের লক্ষ্য দেয় বাংলাদেশকে। কিন্তু সেই রানও ৩ বল হাতে রেখে উতরে গেলো তামিম ইকবালের দল। নাজমুল হোসেন শান্তর অবিস্মরণীয় সেঞ্চুরিতে ৩ উইকেটে দ্বিতীয় ওয়ানডে জিতলো বাংলাদেশ।

লক্ষ্য কঠিন হলেও তামিমের বিশ্বাস ছিল, বাংলাদেশ পারবে। এর জন্য মাঠের মাপ ও উইকেট সহায়ক ছিল মনে করেন তিনি। আর ইংল্যান্ডে সমর্থকদের সমর্থন তো ছিল অবিশ্বাস্য।

চেমসফোর্ডে ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক বললেন, ‘সমর্থন ছিল অবিশ্বাস্য। বিশেষ করে আমরা ইংল্যান্ডে এলে এমন সমর্থন পেয়ে থাকি। আমার মনে পড়ে ২০১৭ সালে আমাদের দর্শকরা ইংল্যান্ডকে পরাস্ত করেছিল। এটা বিশেষ।’

বড় লক্ষ্য পেলেও ইতিবাচক ছিলেন তামিম, ‘মাঠের মাপ ও উইকেটের কারণে, আমাদের মনে হয়েছিল এই রান তাড়া করার মতো। এই গ্রাউন্ডে আপনার বাউন্ডারির জন্য সবসময় তাকিয়ে থাকতে হয় না, তারা আপনাআপনি চলে আসে।’

শান্ত ১১৭ রানের অনবদ্য এক ইনিংস খেলেন। চতুর্থ উইকেটে ১৩১ রানের জুটি গড়তে তাকে দারুণ সঙ্গ দেন তাওহীদ হৃদয়। দুজনের প্রশংসা করতে ভোলেননি তামিম, ‘শান্তকে অভিনন্দন। তাওহীদ যদি এভাবে পারফর্ম করতে থাকে, সে হবে সোনা।’

/এফএইচএম/
সম্পর্কিত
 ৭ বছর পর ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ
চোটের শঙ্কা নিয়েই বাংলাদেশ সিরিজের দলে অস্ট্রেলিয়া অধিনায়ক
কেন কোহলি ‘চেজ মাস্টার’, সংখ্যাতেই মিলছে উত্তর
সর্বশেষ খবর
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
 ৭ বছর পর ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ
 ৭ বছর পর ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ
জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
আবার গণভোটের কথা বলে সরকার নতুন সংকট তৈরি করছে: গোলাম পরওয়ার
আবার গণভোটের কথা বলে সরকার নতুন সংকট তৈরি করছে: গোলাম পরওয়ার
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো