কোহলির ম্যাচ জেতানো সেঞ্চুরিতে টিকে রইলো বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক
১৯ মে ২০২৩, ০০:১৭আপডেট : ১৯ মে ২০২৩, ০০:৩৫

টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম দৃষ্টিনন্দন এক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের হাইনরিখ ক্লাসেন। তার ব্যাটে ভর করেই শুরুতে ৫ উইকেটে ১৮৬ রানের সংগ্রহ পেয়েছিল সানরাইজার্স। পরে বিরাট কোহলির ষষ্ঠ আইপিএল সেঞ্চুরিতে বৃথা গেছে ক্লাসেনের ইনিংস। কোহলির অসাধারণ ইনিংসে সানরাইজার্সকে ৮ উইকেটে হারিয়ে প্লে-অফের জন্য নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে বেঙ্গালুরু।  

এই জয়ে ১৪ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে কোহলিরা। সমান ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তাদের পরে আছে মুম্বাই। বেঙ্গালুরুর রান রেট ভালো হওয়ায় তারা ওপরে অবস্থান করছে। ফলে শেষ ম্যাচ-ই গড়ে দেবে তাদের ভাগ্য।       

স্কোর: সানরাইজার্স ১৮৬/৫

বেঙ্গালুরু: ১৯.২ ওভারে ১৮৭/২

ফল: বেঙ্গালুরু ৮ উইকেটে জয়ী।

১৮৭ রানের লক্ষ্যে কোহলি-দু প্লেসির ১৭২ রানের বিস্ফোরক ওপেনিং জুটি জয়ের জন্য ছিল যথেষ্ট। ১৭.৫ ওভারে ৬৩ বলে ১০০ রানে আউট হন কোহলি। তার ইনিংসে ছিল ১২টি চার ও ৪টি ছয়ের মার।ম্যাচসেরাও তিনি।

কোহলি যখন আউট হন, তখন ১৩ বলে আর ১৫ রান প্রয়োজন বেঙ্গালুরুর। কিছুক্ষণ পর ফাফ দু প্লেসিও ৭১ রানে ফিরলে ২ উইকেট হারানো বেঙ্গালুরু ৪ বল হাতে রেখে জয় নিশ্চিত করেছে। তখন ক্রিজে ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল (৫*) ও মাইকেল ব্রেসওয়েল (৪*)। দুপ্লেসির ৪৭ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছয়।

শুরুতে টস হেরে ব্যাট করতে নামা সানরাইজার্সের বড় স্কোরে অবদান হাইনরিখ ক্লাসেনের। পাওয়ার প্লেতে ২৮ রানে ২ উইকেট হারানো হায়দরাবাদ প্রোটিয়া ব্যাটারের তাণ্ডবেই ৫ উইকেটে করেছে ১৮৬ রান। উল্লেখযোগ্য ইনিংস বলতে ক্লাসেনের সেঞ্চুরি। ফেরার আগে ৫১ বলে ৮ চার ও ৬ ছক্কায় ১০৪ রান করেন তিনি। তাছাড়া ১৯ বলে ২৭ রানে অপরাজিত ছিলেন হ্যারি ব্রুক।

বেঙ্গালুরুর হয়ে ১৩ রানে ২টি উইকেট নিয়েছেন মাইকেল ব্রেসওয়েল। একটি করে নিয়েছেন মোহাম্মদ সিরাজ, শাহবাজ আহমেদ ও হার্শাল প্যাটেল।       

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের