ধোনিকে আরও পাঁচ বছর আইপিএল খেলার উপায় বললেন ইউসুফ

স্পোর্টস ডেস্ক
২০ মে ২০২৩, ১৬:২৯আপডেট : ২০ মে ২০২৩, ১৬:২৯

ক্রিকেট ক্যারিয়ারের শেষপ্রান্তে মহেন্দ্র সিং ধোনি। তাকে এখন শুধু আইপিএলেই খেলতে দেখা যায়। কিন্তু সম্প্রতি কিছু ঘটনায় আঁচ করা হচ্ছে, চলতি আসর খেলেই আইপিএলকে বিদায় বললেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। যদিও ধোনি নিজে কিছু বলেননি। প্রত্যেক স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক পাচ্ছেন বিশেষ অভ্যর্থনা। চেন্নাইয়ের সবশেষ লিগ ম্যাচে ‘ল্যাপ অব অনার’ পাওয়ার পর অনেকের দৃঢ় ধারণা, আর হলুদ জার্সিতে দেখা যাবে না তাকে।

তবে সাবেক ভারতীয় অলরাউন্ডার ইউসুফ পাঠান ধোনিকে আরও পাঁচ বছর আইপিএল খেলার উপায় বলে দিলেন। এই উইকেটকিপার ব্যাটারের নেতৃত্বেই প্রথমবার আন্তর্জাতিক ক্যাপ পান পাঠান। তিনি মনে করেন, ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আইপিএলে খেলতে পারেন ধোনি।

সাবেক অলরাউন্ডার বলেন, ‘ধোনিকে কেন চলে যেতে হবে, নতুন ইম্প্যাক্ট প্লেয়ার রুলে সে আরও পাঁচ বছর খেলতে পারে। সে অধিনায়ক না থাকলে না থাকবে, কিন্তু ভক্তরা তাকে ব্যাট ও মেন্টর হিসেবে দেখবে।’ 

ক্রিকইনফোর সঙ্গে আলাপে পাঠান বলেন, ‘আমার মতে, ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের কারণে ধোনি আরও পাঁচ বছর খেলে যেতে পারে। সে কিন্তু অবসরের ব্যাপারে কিছু বলেনি। অন্যরা এসব নিয়ে কথা বলছে। তার মধ্যে ক্রিকেট খেলার এখনও অনেক সামর্থ্য আছে। আইপিএলে বড় বড় ছয় মারতে পারে, হাঁটুর ব্যাথা নিয়েও। খেলার প্রতি তার দায়বদ্ধতা প্রমাণ করে এটা।’

দিল্লির অর্জুন জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আইপিএলে নিজেদের শেষ লিগ ম্যাচ খেলতে নেমেছে চেন্নাই। এই ম্যাচ জিতলে প্লে অফ ও সেরা দুইয়ে জায়গা নিশ্চিত হবে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের