‘ভারতে গিয়ে ট্রফি জেতা হবে বিসিসিআইকে কষে চড় মারা’

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০২৩, ১৩:০৭ আপডেট : ২১ মে ২০২৩, ১৩:০৭

এশিয়া কাপের ভেন্যু নিয়ে টানাহ্যাঁচড়া শেষ হয়নি এখনও। ভারত যেতে চায় না পাকিস্তানে। আর পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে রেখেছে, প্রতিযোগিতাটি অন্য কোথাও হলে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না তারা। এই দোদুল্যমান অবস্থার মধ্যে সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি সোচ্চার কণ্ঠে বাবর আজমদের ভারতে গিয়ে বিসিসিআইকে উচিত জবাব দিতে বললেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) বোকার মতো তাদের অবস্থানে অনড় থাকতে বারণ করলেন আফ্রিদি। ভারতে দল পাঠানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, পাকিস্তান বিশ্বকাপ ট্রফি জিততে পারলে সেটা হবে বিসিসিআইকে ‘কষে চড় দেওয়া’।

ক্রিকেট পাকিস্তান সাবেক এই অধিনায়কের উদ্ধৃতি দিয়ে লিখেছে, ‘আমি বুঝি না কেন তারা (পিসিবি) এত গোঁ ধরে বসে আছে এবং বলেই যাচ্ছে যে আমরা ভারতে যাবো না। পরিস্থিতি সহজ করা উচিত তাদের এবং বোঝা উচিত যে এটা একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট হতে যাচ্ছে। এটাকে ইতিবাচকভাবে নিতে হবে: যাও এবং খেলো। ছেলেদের বলুন ট্রফি জিততে, পুরো জাতি তোমাদের পেছনে আছে। এটা শুধু আমাদের জন্য বড় জয়ই হবে না, বিসিসিআইর মুখে কষে চড় দেওয়াও হবে।’

আফ্রিদি আরও যোগ করেন, ‘ভারতে যাও, ভালো ক্রিকেট খেলো এবং জিতে আসো। আমাদের কাছে এই একটি পথই খোলা। আমাদের সেখানে যাওয়া উচিত, ফিরতে হবে বিশ্বকাপ নিয়ে এবং তাদের পরিষ্কার বার্তা দিতে হবে যে আমরা যে কোনও জায়গায় গিয়ে জিততেও পারি।’

২০০৮ সালের এশিয়া কাপের পর থেকে ভারত কখনও পাকিস্তানে যায়নি। দুই দেশের রাজনৈতিক বৈরিতাকে ছাপিয়ে সবশেষ দল দুটি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল ২০১২-১৩ সালে, ভারতের মাটিতে। এরপর থেকে আইসিসি টুর্নামেন্টেই দুই দলকে মুখোমুখি হতে দেখা গেছে। পাকিস্তান শেষবার ভারতে খেলেছিল ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে।

/এফএইচএম/
সম্পর্কিত
কাউন্টিতে ১৬ উইকেট, এবার আফগানিস্তান টেস্টে চোখ খালেদের
মোটরসাইকেলের হেলমেট মাথায় তুলে ক্রিকেট বদলে দিয়েছিলেন যে কিংবদন্তি
কেন ১৯৩২-৩৩ সালের ‘বডিলাইন’ সিরিজ ক্রিকেটের কালো অধ্যায়?
সর্বশেষ খবর
রাতের ৩ অভ্যাসেই নষ্ট হচ্ছে শরীরের ছন্দ, এখনই সতর্ক হোন
রাতের ৩ অভ্যাসেই নষ্ট হচ্ছে শরীরের ছন্দ, এখনই সতর্ক হোন
হামের উপসর্গে আরও ৩ মৃত্যু
হামের উপসর্গে আরও ৩ মৃত্যু
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাসনিম
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাসনিম
‘দৃশ্যম ৩’ দেখে দুই হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাবাকে হত্যা, যেভাবে ফাঁস যুবকের ষড়যন্ত্র
‘দৃশ্যম ৩’ দেখে দুই হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাবাকে হত্যা, যেভাবে ফাঁস যুবকের ষড়যন্ত্র
সর্বাধিক পঠিত
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার