কোয়াবের এজিএমে সাকিব-তামিমদের না আসা নিয়ে যা বললেন আকরাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৩, ১৮:৩২আপডেট : ২১ মে ২০২৩, ১৮:৪৬

ঠিক চার বছর আগে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নেতাদের বিরুদ্ধে অভিযোগ ছিল ক্রিকেটারদের। তারা নাকি বিসিবির আশীর্বাদপুষ্ট! ওই সময় সাকিবদের আন্দোলনের ১১ দফা দাবির প্রথমটিই ছিল কোয়াব বিলুপ্তি। সাকিব-তামিম-মুশফিকদের নেতৃত্বে অন্যদের অভিযোগ ছিল ক্রিকেটারদের প্রতিনিধি হলেও কোয়াবকে কখনোই তারা পাশে পান না। কোয়াবের প্রেসিডেন্ট নাঈমুর রহমান দুর্জয় এবং সেক্রেটারি দেবব্রত পালের পদত্যাগও দাবি করেন তারা। কিন্তু পরে দেখা গেলো সেই সময় আন্দোলন করা ক্রিকেটাররাই এজিএমে ভোট দিয়েছেন তাদের (দুর্জয়-দেব্রবত)। যদিও কোয়াবের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সাকিব-তামিমদের কেউ উপস্থিত ছিলেন না।

রবিবার (২১ মে) পর্দা উঠেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত ‘ডিএনসিসি মেয়র কাপ ২০২৩, সিজন-২’ ক্রিকেট ইভেন্টের। রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) মাঠে অনুষ্ঠিত হয়েছে এবারের উদ্বোধনী অনুষ্ঠান। সেখানেই তারকা ক্রিকেটারদের এজিএমে না আসার ব্যাখ্যা দিতে হয়েছে আকরাম খানকে। এক প্রশ্নের জবাবে সাবেক এই অধিনায়ক বলেছেন, ‘যারা বাইরে ছিল তাদের আসার তো সুযোগ নেই। তবে সাকিব যেমন দুর্জয়ের সঙ্গে কথা বলেছিল, সে দেশের বাইরে আছে। তামিম দেশের বাইরে আছে। মুশফিকও দেশের বাইরে। তাছাড়া জাতীয় দলের ক্রিকেটারদের অনেকেই ব্যস্ত সময় পার করছে। এই কারণে তারা আসতে পারেনি। তবে সবসময় তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে।’

আগের দিন নাঈমুর রহমান দুর্জয়ও একই কথা বলেছিলেন, ‘সেই আন্দোলন যে শুধু কোয়াবের বিরুদ্ধে ছিল তেমন নয়। সেই আন্দোলনে যারা ছিল, তাদের অনেকেই কিন্তু আজকের এজিএমে শুভেচ্ছা জানিয়েছে, বার্তা দিয়েছে। আমার মনে হয় জিনিসটা এখন ভিন্ন পর্যায়ে চলে গেছে। যারা আন্দোলনে গিয়েছিল, যাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, তারা একসঙ্গে কাজ করার প্ল্যাটফর্মে এসেছে। তারকা ক্রিকেটাররা অনেকেই ব্যস্ত, অনেকেই দেশের বাইরে, এই কারণে আসতে পারেনি। আমার সঙ্গে তো আজকে (শনিবার) ভোর রাত তিনটা পর্যন্তও সাকিবের যোগাযোগ হয়েছে। তাহলে দূরত্বটা কোথায়?’

যদিও গুঞ্জন আছে তারকা ক্রিকেটাররা সচেতনভাবেই কোয়াবের এজিএম বয়কট করেছেন। ২০১৯ সালে আন্দোলনে থাকা তারকা ক্রিকেটারদের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ ছিল। তারা নাকি ফ্র্যাঞ্চাইজি কিংবা ক্লাবদের কাছ থেকে নিজেদের পারিশ্রমিক বাড়িয়ে নেওয়ার জন্যই ওই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন! এরপর থেকেই তারকা ক্রিকেটাররা নিজেদের সেই আন্দোলন থেকে সরিয়ে নেন। ঠিক এই কারণে চার বছর আগে কোয়াবের কমিটির পদত্যাগ ও নির্বাচনের দাবি তোলা সাকিব-তামিম-মাহমুদউল্লাহসহ তারকা ক্রিকেটারদের কেউ শনিবারের এজিএমে উপস্থিত ছিলেন না।

তবে শনিবাবের এজিএম ফলপ্রসূ হয়েছে বলে মনে করেন আকরাম খান, ‘দেখেন কালকের (শনিবার) প্রোগ্রামটা খুবই ভালো হয়েছে। এ জন্য আমি ধন্যবাদ দিচ্ছি, যারা সম্পৃক্ত ছিল। দুর্জয় (নাঈমুর রহমান) আছে, দেবুসহ (দেবব্রত পাল) বাকি যারা আছে। এরমধ্যে অনেক কাজ কোয়াব করেছে। বিশেষ করে যখন কোভিড ছিল, ঢাকা-ঢাকার বাইরের উপজেলায় অনেক প্লেয়ারদের অনেক সহযোগিতা করেছি। আমরা ক্লাব ক্রিকেটে অনেক এগিয়ে গেছি। যতদিন যাবে, তত সুন্দরভাবে করতে চাই। এবার অনেক দিন পর এজিএম ও কাউন্সিল হয়েছে। অনেক আলাপ আলোচনা হয়েছে। অনেক পজিটিভ কথা বের হয়ে এসেছে। যদি অ্যাক্টিভ থাকি, তাহলে ভালো হবে।’

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী