টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আম্পায়ারদের নাম ঘোষণা

স্পোর্টস ডেস্ক
২৯ মে ২০২৩, ১৭:৪৯আপডেট : ২৯ মে ২০২৩, ১৭:৫৭

আগামী মাসের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের নাম সোমবার (২৯ মে) ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ৭ জুন দ্য ওভালে ট্রফির লড়াইয়ে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত।

নিউ জিল্যান্ডের ক্রিস গ্যাফানি ও ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ অনফিল্ড আম্পায়ার। তাদের সহযোগিতা করবেন আরও তিন জন। টিভি আম্পায়ার ইংল্যান্ডের রিচার্ড কেটেলবোরো, শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা চতুর্থ আম্পায়ার। ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন থাকবেন ম্যাচ রেফারির দায়িত্বে।

আন্তর্জাতিক পর্যায়ে বেশ অভিজ্ঞ গ্যাফানি ও ইলিংওর্থ। এমিরেটস আইসিসি এলিট প্যানেলের সদস্য গ্যাফানি ও ইলিংওর্থ যথাক্রমে তাদের ৪৯তম ও ৬৪তম টেস্টে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

২০২১ সালে ভারত ও নিউ জিল্যান্ডের ফাইনালের পর আবারও কেটেলবোরো টিভি আম্পায়ারিং করবেন।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি