জয়ের সেঞ্চুরি, ইয়াসিরের ফিফটিতে দারুণ লড়াই শেষে ড্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৩, ১৭:৩৭আপডেট : ০২ জুন ২০২৩, ১৭:৩৯

চার দিনের শেষ আনঅফিসিয়াল টেস্ট। হয়তো আফসোস থেকে গেলো বাংলাদেশ ‘এ’ দলের। স্বীকৃত টেস্টের মতো খেলা পাঁচ দিনের হলে সম্ভবত ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলকে হারিয়ে দিতো তারা।

সিলেটে ৪৬১ রানের লক্ষ্যে শেষ দিন খেলতে নেমেছিল বাংলাদেশের দলটি। আগের দিন শেষ করেছিল বিনা উইকেটে ৪৭ রানে। চতুর্থ দিন ২২ গজে দাপট দেখালো তারা, বিশেষ করে মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলী রাব্বি। প্রথমজন করেছেন সেঞ্চুরি, পরের জন হাফ সেঞ্চুরি। ৪ উইকেটে স্কোরবোর্ডে ৩০৬ রান তোলার পর ম্যাচের সমাপ্তি ঘোষণা করা হয়। তৃতীয় ম্যাচটি হয় ড্র, তাতে তিন টেস্টের সিরিজ ১-০ তে জিতেছে উইন্ডিজ।

জাকির হাসানের সঙ্গে জয়ের উদ্বোধনী জুটি ভেঙে যায় ৯৩ রানে। জাকিরকে (৪৩) মাত্র সাত রানের জন্য ফিফটি করতে দেননি কেভিন সিনক্লেয়ার। ৯৫ বলের ইনিংসে এই ওপেনারের চার ছিল ৬টি।

মুমিনুল হক প্রথম ইনিংসের মতো এই ইনিংসেও ৫ রানেই থামেন। অধিনায়ক সাইফ হাসান (৩৮) আরেকবার ত্রিশের ঘরে গিয়েও চল্লিশে পৌঁছাতে ব্যর্থ। জয়ের সঙ্গে ৫৩ রানের জুটি গড়ে ফিরে যান তিনি।

এরপর ইয়াসির ও জয়ের জমে যাওয়া জুটি। ২২৩ বলে জয় পেয়ে যান সেঞ্চুরি, ইয়াসির ৫৮ বলে করেন হাফ সেঞ্চুরি। 

নতুন বল নেওয়ার আগেই ১১৭ রানের এই জুটি ভেঙে যায়। ইয়াসির ৮৫ বলে ৬ চার ও ৪ ছয়ে ৬৭ রানে আউট হন। বাকি সময় শাহাদাত হোসেনকে নিয়ে পার করে দেন জয়। ২৬৮ বলে ১৪ চারে সাজানো ছিল তার ১১৪ রানে অপরাজিত ইনিংস, ম্যাচসেরাও হয়েছেন বাংলাদেশি ওপেনার। ৩৯ বলে ২০ রানে খেলছিলেন শাহাদাত।

ওয়েস্ট ইন্ডিজের দল প্রথম ইনিংসে ৪৪৫ রানে অলআউট হয়। জবাবে ২০৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ৫ উইকেটে ২২০ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে উইন্ডিজ। বিশাল লক্ষ্যে নেমে শক্ত জবাব দেয় স্বাগতিকরা।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী