ইয়র্কশায়ারে খেলার অনুমতি না পেয়ে তাসকিন বললেন, ‘ইটস ওকে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২৩, ২০:৩৩আপডেট : ০৭ জুন ২০২৩, ২০:৩৩

কাউন্টি ক্লাব ইয়র্কশায়ারে কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ দলের সাবেক পেস বোলিং কোচ ওটিস গিবসন। সাবেক শিষ্য তাসকিন আহমেদকে তিনিই ইয়র্কশায়ারে খেলার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনাপত্তিপত্র দেয়নি তাকে। মূলত বিশ্বকাপের আগে আক্রমণের মূল ভরসা হিসেবে  তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে চায় না তারা।

বুধবার একটি বিজ্ঞাপনী প্রচারণার অংশ হিসেবে শ্যামলী মাঠে হাজির হয়েছিলেন তাসকিন। সেখানেই কাউন্টিতে খেলতে অনাপত্তি না পাওয়া নিয়ে গণমাধ্যমকে বলেছেন, ‘ইয়র্কশায়ার থেকে কল এসেছিল। লম্বা সিজনের জন্য চেয়েছিল। কোচ ও ক্রিকেট বোর্ডের সঙ্গে আমার কথা হয়েছে। ওয়ার্ক লোড ও সবকিছু বিবেচনা করে তারা চিন্তা করলো যে আমাকে লঙ্গার ভার্সনের জন্য দেবে না। ক্রিকেট বোর্ড ও টিমের সঙ্গে আর আলোচনা হয়নি, ইটস ওকে। খেলাগুলো ভালো করতে পারলে, সুস্থ থাকলে আরও সুযোগ আসবে।’

প্রস্তাব পাওয়ার পর বোর্ডের সঙ্গে কথা বলে ওটিস গিবসকে তাসকিন নিজেই নিষেধ করেছিলেন, ‘কথা হয়েছিল লঙ্গার ভার্সনের জন্য এনওসি পাবো না। আমাকে বোর্ড থেকে অনুমতি দেবে না। সেক্ষেত্রে তো কিছু করার নেই। আমি তো বোর্ডের চুক্তিবদ্ধ খেলোয়াড়। সেটাই গিবসনকে জানিয়েছিলাম। সে (গিবসন) বলেছে, উইল সি নেক্সট টাইম।’

বোর্ডের সিদ্ধান্ত বিনা শর্তে মেনে নিয়েছেন তাসকিন। শুধু তাই নয়, বিসিবির যত্নশীল আচরণে তিনি নিজেও খুব খুশি, ‘ভালো লাগে, যেহেতু ক্রিকেট বোর্ডও আমার প্রতি অনেক যত্ন নিচ্ছে। এটা আমার জন্য ভাগ্যের বিষয়। খেলোয়াড় হিসেবে একটু সেফ করার চেষ্টা করছে। আলহামদুল্লিলাহ আমার জন্য গর্বের। খেলোয়াড় হিসেবে আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে ওই দোয়া করবেন সবাই। দেশের হয়ে সব ম্যাচ যেন খেলতে পারি, ভবিষ্যতে ফ্রি টাইমে যেন লিগেও খেলতে পারি। ’

এবারই প্রথম নয়, এর আগে ভারত ও পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেও তাসকিনের কাছে প্রস্তাব এসেছিল। কিন্তু ওয়ার্কলোডের কারণে তাসকিনকে অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। তাসকিন অবশ্য হতাশ নন তাতে। ভবিষ্যতে সুযোগ এলে হাতে সময় থাকলে খেলবেন ফ্র্যাঞ্চাইজি লিগ, ‘আসলে দেখেন খেলোয়াড় হিসেবে কে না লিগ খেলতে চায়। সো এটাও চিন্তা করতে হবে ন্যাশন্যাল কমিটমেন্টের সময় কীভাবে যাবো। যেহেতু তিন ফরম্যাটে খেলছি ওই সময়ে কঠিন হয়ে যায়। যখন হাতে সময় থাকে, খেলতে যেতে না পারলে খারাপ লাগে। আশা করছি, ভবিষতেও সুযোগ আসবে। মাঝে মাঝে খারাপও লাগে। খুব ভালো লাগে এটাও মনে হয়, আনলাকি মনে হয় না। নিজের কিছু পার্সোনাল অ্যাচিভমেন্টের জন্য লিগগুলো খেলতে চাই। আশা করি, ভবিষ্যতে যখন সময় পাবো খেলবো।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের