বিশ্বকাপের ম্যাচ আহমেদাবাদে খেলবে না পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
০৮ জুন ২০২৩, ১৬:৪১আপডেট : ০৮ জুন ২০২৩, ১৬:৪১

ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে এখনও অনিশ্চয়তা আছে। চলছে দেনদরবার। সর্বশেষ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে আইসিসিকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা বিশ্বকাপের ম্যাচগুলো আহমেদাবাদে খেলতে চায় না।

ভারতের বার্তা সংস্থা পিটিআই সূত্রের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে। তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বোর্ডের ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান নাজাম শেঠি আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে ও প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিসকে বিষয়টি সাফ জানিয়ে দিয়েছেন। সূত্রটি বলেছে, ‘বার্কলে ও অ্যালার্ডিসকে পিসিবি প্রধান জানিয়েছেন যে পাকিস্তান আহমেদাবাদে ম্যাচ খেলবে না। নকআউট পর্বের ম্যাচ যেমন ফাইনাল হলে সেটা ভিন্ন কথা।’

শেঠি নিজেদের পছন্দের ভেন্যুতে ম্যাচ আয়োজন করার অনুরোধ করেছেন বলে জানিয়েছে ওই সূত্র, ‘শেঠি আইসিসিকে অনুরোধ করেছেন ম্যাচগুলো চেন্নাই, বেঙ্গালুরু এবং কলকাতায় আয়োজন করার জন্য। অবশ্য তারা এটাও বলেছে টুর্নামেন্টে অংশগ্রহণ নির্ভর করছে পাকিস্তান সরকারের সবুজ সংকেতের ওপর।’   

জানা গেছে, ভারতীয় ক্রিকেট বোর্ড ভারত-পাকিস্তানের ম্যাচ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজন করতে চায়। আইসিসির শীর্ষ কর্মকর্তারা বৈশ্বিক টুর্নামেন্টে পাকিস্তানের অংশ গ্রহণ নিশ্চিত করতে গত সপ্তাহে লাহোর সফর করেছে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের