বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সৌম্য-সাব্বির-মুস্তাফিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:০১আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:০১

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৪ ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় নতুন মুখ সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মন ও মুস্তাফিজুর রহমান। এই চুক্তি আগামী ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সৌম্য-সাব্বির-মুস্তাফিজ
গত জানুয়ারি মাস থেকে ক্রিকেটাররা বেতন পাবেন। সোমবার তালিকা পাঠালেও ক্যাটাগরি নির্ধারণ করেনি বিসিবি। আগের তালিকা থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, রুবেল হোসেন ও শফিউল ইসলাম।

আগের চেয়ে ক্রিকেটারদের বেতন ২৫ শতাংশ করে বেড়েছে। 'এ প্লাস' ক্যাটাগরির ক্রিকেটাররা ২.৫ লাখ টাকা করে বেতন পাবেন। 'এ' ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের বেতন ২ লাখ ১২ হাজার ৫০০ টাকা। 'বি' ক্যাটাগরিতে ১ লাখ ৫০ হাজার, 'সি' ক্যাটাগরিতে ১ লাখ ১২ হাজার ৫০০ টাকা ও 'ডি' ক্যাটাগরিতে ৭৫ হাজার টাকা।

কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা: সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিক রহিম, মাশরাফি বিন মর্তুজা, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, মুমিনুল হক, তাইজুল ইসলাম, আল আমিন, আরাফাত সানি, সৌম্য সরকার, সাব্বির রহমান ও মুস্তাফিজুর রহমান।

/আরআই/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী