স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২৩, ১৯:০৬আপডেট : ১৯ জুন ২০২৩, ১৯:০৬

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয়। সোমবার বৃষ্টিবিঘ্নিত ফাইনালে চাঁদপুর গনি আদর্শ উচ্চ বিদ্যালয়কে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ৩ উইকেটে হারিয়েছে দিনাজপুরের স্কুলটি।  

ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে গণি আদর্শ উচ্চ বিদ্যালয়কে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয়। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে চাঁদপুর গণি আদর্শ উচ্চ বিদ্যালয়। স্কুল ক্রিকেটের জাতীয় পর্যায়ে সেঞ্চুরি হাঁকানো ব্যাটার মাহমুদুল হাসান মাত্র ৭ রানে আউট হন। চাঁদপুরের আরেক ওপেনার রজত কান্তি খেলেন ২৪ রানের ইনিংস। এছাড়া ২৮ রান করেন ইমতিয়াজ আইমন। চাঁদপুরের অধিনায়ক সালমান জাহান নিয়াজি খেলেন ৯১ বলে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস। পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ রানের (৩৬০) মালিকও সালমান। পেয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার। 

জবাবে খেলতে নেমে দিনাজপুরের ইনিংসের ২০ ওভারের সময় শুরু হয় বৃষ্টি। ওই সময় দিনাজপুরের স্কোর ছিল ৩ উইকেটে ১০২ রান। বৃষ্টি থামলে তাদের সামনে দেওয়া হয় ৪০ ওভারে ১৫৮ রানের লক্ষ্যমাত্রা। সেই রান তাড়া করতে গিয়ে ৩০.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় দিনাজপুরের স্কুল। দলকে জেতাতে বড় অবদান রাখেন অলরাউন্ডার আইনুল ইসলাম। বল হাতে ৪ উইকেট নিয়েছেন এই পেসার। হয়েছেন ম্যান অব দ্য ফাইনাল। ব্যাটিংয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন দিনাজপুরের ওপেনার আবদুর রউফ।  

চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মারুফ হোসেনের কণ্ঠে উচ্ছ্বাস, ‘যখন আমরা ফাইনালে উঠি তখনই ভেবেছিলাম, চ্যাম্পিয়ন হবো। আসলে এবার আমরা চ্যাম্পিয়নের মতোই খেলেছি। প্রতিপক্ষকে কম রানে আটকে রাখতে চেয়েছিলাম। সেটা পেরেছি। যদিও বৃষ্টি আসায় খারাপ লাগছিল। চেয়েছিলাম খেলে জিতবো। এবং খেলেই চ্যাম্পিয়ন হয়েছি আমরা। এতদিন যে কষ্ট করেছি সেটা সার্থক হয়েছে। ’ 

ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল রহমান। উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের প্রধান বিপণন ও যোগাযোগ কর্মকর্তা সৈয়দ রায়হান তারিক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, গেম ডেভলপমমেন্ট কমিটির চেয়ারম্যান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ।  
 
এক নজরে জাতীয় স্কুল ক্রিকেট

চ্যাম্পিয়ন: দিনাজপুর একাডেমি স্কুল
রানার্স আপ: চাঁদপুর গনি আদর্শ উচ্চ বিদ্যালয়
ম্যান অব দ্য ফাইনাল: আইনুল ইসলাম (দিনাজপুর)
ম্যান অব দ্য টুর্নামেন্ট: সালমান জাহান নিয়াজি (চাঁদপুর)
সর্বোচ্চ রান: সালমান জাহান নিয়াজি (৩৬০ রান)
সর্বোচ্চ উইকেট: সোহেল রানা জীবন (৯ ম্যাচে ২৭ উইকেট, নেত্রকোণা মধুমাছি কচিকাচা বিদ্যা নিকেতন)

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী