বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট বেছে নিয়েছেন শেবাগ

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০২৩, ১৮:৫৪আপডেট : ২৭ জুন ২০২৩, ১৯:০৩

২০১১ সালে ভারত ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল। ১২ বছর পর তাদের সামনে ঘরের মাঠে আরেকটি বৈশ্বিক টুর্নামেন্ট জয়ের হাতছানি। ১০০ দিন হাতে রেখে মঙ্গলবার ঘোষণা হয়েছে দশ দলের বিশ্বকাপ ম্যাচসূচি। বর্ণাঢ্য অনুষ্ঠানটিতে হাজির হয়ে টুর্নামেন্ট নিয়ে নিজের ভবিষ্যদ্বাণীর কথা জানিয়েছেন ২০১১ বিশ্বকাপ জয়ী দলের ওপেনার বীরেন্দর শেবাগ। বেছে নিয়েছেন চার সেমিফাইনালিস্ট। তার মতে, আসন্ন টুর্নামেন্টের শেষ চারে খেলবে ভারত, পাকিস্তান, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

চার সেমিফাইনালিস্ট বেছে নিয়ে শেবাগ বলেছেন, ‘যদি চার সেমিফাইনালিস্ট বেছে নেন তাহলে দলগুলো হবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও পাকিস্তান।’

শেবাগের বিশ্বাস, ২০১১ টুর্নামেন্টের সাফল্যের পুনরাবৃত্তি ভারতীয় দল ২০২৩ সালেও করতে পারবে। আর সেটা করা সম্ভব বিরাট কোহলির শেষ বিশ্বকাপের কথা মাথায় রেখে। শচীন টেন্ডুলকারের শেষ বিশ্বকাপ দেখে সেবার তাকে বিদায়ী উপহার দিতে চেয়েছিল মহেন্দ্র সিং ধোনির দল। ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে তারা সেবার চ্যাম্পিয়নও হয়েছে। সেই দলটির সদস্য ছিলেন বিরাট কোহলি। ভিক্টরি ল্যাপ দেওয়ার সময় ভারতের লিটল মাস্টারকে নিজের কাঁধে নিয়ে স্টেডিয়াম প্রদক্ষিণ করেছিলেন। শচীনের অবসরের পর ভারতের ব্যাটিং ইউনিটকে নেতৃত্ব দিলেও গৌরবের বিশ্বকাপ ট্রফিটা এখনও জিততে পারেননি তিনি। অথচ সর্বশেষ দুটি আসরেই ভারত সেমিফাইনালে পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে।  

নিজেদের মাটিতে আরেকটি বিশ্বকাপ আসায় শেবাগ বিশ্বাস করেন, শচীনের মতো একইভাবে কোহলিকেও বিশ্বকাপ উপহার দিতে সবটুকু উজাড় করে দেওয়া উচিত ভারতের, ‘আমরা সেবার টেন্ডুলকারের জন্য বিশ্বকাপ খেলেছিলাম। ভেবেছিলাম বিশ্বকাপ জিতলে শচীনের জন্য সেটা হবে মহান বিদায়ী উপহার। বিরাট কোহলিও একই পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে। এখন সবার উচিত তার জন্য বিশ্বকাপ জেতা। কারণ, কোহলি সবসময় মাঠে শতভাগের চেয়ে বেশি দিয়ে থাকে।’

/এফআইআর/এমওএফ/      
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী