বিশ্বকাপের সূচি ঘোষণার পর সরকারের অনুমতির অপেক্ষায় পিসিবি

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০২৩, ১৪:১৫আপডেট : ২৮ জুন ২০২৩, ১৪:১৫

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সম্মতি নিয়েই চূড়ান্ত হয়েছে ভারতের বিশ্বকাপ সূচি। তার পরেও রাজনৈতিকভাবে বৈরী প্রতিবেশী দেশটিতে সফর করা নিয়ে নিশ্চিত কিছু বলছে না পিসিবি। তারা এখন পাকিস্তান সরকারের সবুজ সঙ্কেতের অপেক্ষায়।

সূচি ঘোষণার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র বলেছেন, ‘ভারতে যে কোনও সফর করতে সরকারের অনুমোদন লাগে। সেটা ভেন্যুর ব্যাপারে হলেও। সরকারের নির্দেশনা পেতে আমরা সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি। তাদের কাছ থেকে কিছু জানতে পারলে সেটা ইভেন্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেবো।'

আইসিসি অবশ্য জানিয়ে দিয়েছে, তারা টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণের ব্যাপারে আত্মবিশ্বাসী। আইসিসির এক মুখপাত্র দ্য টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণের চুক্তিতে সই করেছে। তাই আমরা শতভাগ নিশ্চিত তারা এখানে আসবে। আর পাকিস্তান সেরকম নেতিবাচক কোনও ইঙ্গিতও দেয়নি। আমরা দশ দলের টুর্নামেন্ট আয়োজনে পুরোপুরি মনোযোগ দিচ্ছি। যেখানে পাকিস্তান নিশ্চিতভাবে এর অংশ হিসেবে রয়েছে। আর স্থানীয় দেশের নিয়ম ও আইনকানুন সব সদস্য দেশের মেনে চলতে হবে। আমরা আত্মবিশ্বাসী পাকিস্তান ভারতের টুর্নামেন্টে অংশ নেবে।’

এর আগে পিটিআই জানিয়েছিল, সূচি ও ভেন্যু নিয়ে আপত্তি রয়েছে পিসিবির। বিশেষ করে তারা অনুরোধ করেছিল আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার ম্যাচ ভেন্যু অদল-বদল করতে। পিসিবি ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইসিসিকে বলেছিল, আফগানিস্তানের ম্যাচটা চেন্নাই থেকে বেঙ্গালুরুতে আর অস্ট্রেলিয়ার ম্যাচটা বেঙ্গালুরু থেকে চেন্নাইয়ে স্থানান্তর করতে। কারণ পিসিবির টিম ম্যানেজমেন্টের শঙ্কা চিপকের উইকেট স্পিনারদের সুবিধা দিতে পারে বেশি। যা পরে আফগান স্পিনারদের সহায়ক হয়ে উঠতে পারে।     

পাকিস্তান সর্বশেষ ২০১৬ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিল। এবার তারা স্বাগতিক ভারতের বিপক্ষে বিশ্বকাপের  ব্লক ব্লাস্টার ম্যাচটি খেলবে ১৫ অক্টোবর। গুরুত্ব বিবেচনায় ম্যাচটা রাখা হয়েছে ১.৩২ লাখ আসন বিশিষ্ট আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

/এফআইআর/ 
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের