নীরবে ঢাকায় আসছেন বিশ্বকাপজয়ী গোলকিপার মার্টিনেজ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৩, ১৬:২৫আপডেট : ০২ জুলাই ২০২৩, ১৬:৪৪

দক্ষিণ এশিয়ার দুই দেশ সফরে আসছেন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। শুরুতে কাল সোমবার (৩ জুলাই) সকালে ঢাকায় আসছেন কয়েক ঘণ্টার জন্য। এরপর দুই দিনের সফরে যাবেন কলকাতায়। সেখানে মার্টিনেজের সফর নিয়ে হইচই পড়ে গেলেও ঢাকা এখনও নীরব! এ নিয়ে তেমন প্রচার-প্রচারণাও নেই।

মার্টিনেজকে কলকাতা ও ঢাকা আনছেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। ঢাকায় আর্জেন্টিনার তারকার সফর নিয়ে শতদ্রু সংবাদমাধ্যমকে বলেছেন, ‘মার্টিনেজকে ঢাকায় নিয়ে আসছি। এটুকুই আমার দায়িত্ব। বাকিটা যে প্রতিষ্ঠান আনছে তাদের ওপর। কীভাবে এবং কী করবে তারাই ভালো জানে।’

মার্টিনেজের কলকাতার সফরসূচি প্রকাশ হলেও বাংলাদেশের সফরসূচি নিয়ে আনুষ্ঠানিকভাবে পরিষ্কার করে কিছু বলা হয়নি। শতদ্রু বলেছেন, ‘আমস্টারডাম থেকে আগামীকাল (সোমবার) ভোর সাড়ে ৫টায় ঢাকায় পৌঁছাবেন মার্টিনেজ। এরপর হোটেলে কিছুটা সময় বিশ্রাম নেবেন। দুপুরের দিকে পৌনে এক ঘণ্টার জন্য কোম্পানির অফিস (যে প্রতিষ্ঠান তাকে ঢাকায় আনছেন) পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তার। এরপরই বাংলাদেশ ছাড়বেন মার্টিনেজ।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি