বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী টি-টোয়েন্টি দল ঘোষণা আফগানিস্তানের  

স্পোর্টস ডেস্ক
০২ জুলাই ২০২৩, ১৭:৩৭আপডেট : ০২ জুলাই ২০২৩, ২০:১১

ঈদের ছুটির পর বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দ্বিতীয় দফায় খেলতে এসেছে আফগানিস্তান। রবিবার টি-টোয়েন্টি সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে তারা। 

১৬ সদস্যের দলে রয়েছেন অধিনায়ক রশিদ খান, মুজিব উর রহমান, মোহাম্মদ নবীদের মতো বিশ্বমানের স্পিনার। রশিদ একমাত্র টেস্টে ছিলেন না। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে দীর্ঘদিন পর ফিরেছেন উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ শেহজাদ। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মিস করা হজরতউল্লাহ জাজাইও ফিরেছেন।  

ওয়ানডের মতো এই দলেও নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন ওয়াফাদার মোমান্দ। মার্চে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক করা ওপেনার সেদিকুল্লাহ অটলও সুযোগ পেয়েছেন।

চট্টগ্রামে ওয়ানডে সিরিজের পর আগামী ১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। 

আফগানিস্তান টি-টোয়েন্টি দল

রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শেহজাদ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবী, নাজিবউল্লাহ জাদরান, সেদিক অটল, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকি, নবীন উল হক, ওয়াফাদার মোমান্দ, ফরিদ আহমেদ মালিক, নূর আহমেদ, মুজিব উর রহমান। 

/এফআইআর/  
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে