ন্যাটোর বৈঠকেও অ্যাশেজের উত্তাপ, দুই প্রধানমন্ত্রীর খোঁচাখুঁচি

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০২৩, ১৫:৫৭ আপডেট : ১২ জুলাই ২০২৩, ১৬:০৪

অ্যাশেজের উত্তাপ চড়া হয়ে উঠেছিল লর্ডসে জনি বেয়ারস্টো বিতর্কিত স্টাম্পিংয়ে আউট হওয়ার পর থেকে। তাতে জড়িয়ে পড়েছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী। ইংল্যান্ডের সরকার প্রধান ঋষি সুনাক ওই আউটকে ক্রিকেটীয় চেতনাবিরোধী বলেছিলেন। চুপ করে থাকেননি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেস। তিনি পূর্ণ সমর্থন প্রকাশ করেন তার দেশের ক্রিকেট দলের প্রতি। সম্প্রতি লিথুয়ানিয়ায় ন্যাটোর সম্মেলনে দেখা হয় দুজনের। সেখানেও অ্যাশেজ নিয়ে খোঁচাখুঁচি করতে ছাড়লেন না তারা।

অ্যাশেজ সিরিজের তিন ম্যাচ শেষে অস্ট্রেলিয়া ২-১ এ এগিয়ে। সেই ব্যাপারটি মনে করিয়ে সুনাককে শুরুতে খোঁচা দেন আলবানেস। ইংল্যান্ড সরকারপ্রধানের সামনে একটি কাগজের টুকরো তুলে ধরেন, যেখানে লেখা ‘২-১, অস্ট্রেলিয়া-ইংল্যান্ড’। সঙ্গে সঙ্গে ঋষি একটি রঙিন ছবি বের করেন, সেটা লিডসের হেডিংলি টেস্ট জয়ের পর ক্রিস ওকস এবং মার্ক উডের উদযাপন।

আলবানেস কিন্তু থামেননি। তিনি বলে ওঠেন, ‘আমাকে নতুন করে উসকানো হচ্ছে।’ বলেই তিনি দ্বিতীয় টেস্টে বেয়ারস্টোর রান আউট হওয়ার ছবি তুলে ধরেন। ঋষিও হাল ছাড়ার পাত্র নন। অট্টহাসি দিয়ে তিনি বলেন, ‘দুঃখিত, আমি তোমার জন্যে শিরিষ কাগজ আনতে ভুলে গিয়েছি।’ ২০১৮ সালে কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকা সফরে শিরিষ কাগজ দিয়ে বল বিকৃতে সংশ্লিষ্ট থাকায় নিষিদ্ধ হয়েছিলেন ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ এবং ক্যামেরন ব্যানক্রফ্ট। সেই কথা মনে করিয়ে দেন ঋষি।

টুইটারে পুরো ঘটনার ভিডিও তুলে ধরে ঋষি লিখেছেন, ‘অ্যান্থনি আলবানেসকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমাদের একটা মন্ত্রিত্বের পদ তাকে দেবো। তার আগে গত সপ্তাহের কথা মনে করিয়ে দিতে চাই। এখনও দুটো টেস্ট বাকি।’

/এফএইচএম/
সম্পর্কিত
এশিয়ান গেমসে ভেসে গেলো চার কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল কবে? 
না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান
এশিয়ান গেমস  ২ রানে জয়, এবারও কি জমবে বাংলাদেশ-মালয়েশিয়া লড়াই?
সর্বশেষ খবর
ফিফার সদস্যদের আরও বড় অঙ্কের অর্থের প্রতিশ্রুতি ইনফান্তিনোর
ফিফার সদস্যদের আরও বড় অঙ্কের অর্থের প্রতিশ্রুতি ইনফান্তিনোর
সালমান শাহ হত্যা: প্রতিবেদন জমার দিন পেছালো
সালমান শাহ হত্যা: প্রতিবেদন জমার দিন পেছালো
কংক্রিটের শহরেও বেঁচে থাকুক বন্যপ্রকৃতি
কংক্রিটের শহরেও বেঁচে থাকুক বন্যপ্রকৃতি
স্বৈরাচার বিতাড়িত হলেও দোসররা এখনও সক্রিয়: গয়েশ্বর চন্দ্র
স্বৈরাচার বিতাড়িত হলেও দোসররা এখনও সক্রিয়: গয়েশ্বর চন্দ্র
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান