বেয়ারস্টো ঝড়ের পর উডের তোপে ইংল্যান্ডের দাপট

স্পোর্টস ডেস্ক
২২ জুলাই ২০২৩, ০০:১১আপডেট : ২২ জুলাই ২০২৩, ০০:১১

ম্যানচেস্টারে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে তৃতীয় দিন চললো ইংল্যান্ডের শাসন। জনি বেয়ারস্টোর ঝড়ো ব্যাটিংয়ে প্রথম ইনিংসে বড় লিড নেয় তারা। এরপর মার্ক উডের তোপে পড়ে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া বিপাকে। তাতে হয়তো ইনিংস ব্যবধানে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে ইংল্যান্ড। চার উইকেট হারিয়ে ফেলা অস্ট্রেলিয়া যে এখনও ১৬২ রানে পিছিয়ে।   

৪ উইকেটে ৩৮৪ রানে তৃতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার ৩১৭ রানের জবাবে প্রথম ইনিংসে লিড তারা আরও বড় করে। বেন স্টোকস ও হ্যারি ব্রুকের হাফ সেঞ্চুরির সঙ্গে জনি বেয়ারস্টোর দুর্দান্ত ইনিংস দারুণ ভূমিকা রাখে। 

উইকেট হাতে না থাকায় সেঞ্চুরি হয়নি বেয়ারস্টোর। ৮১ বলে ১০ চার ও ৪ ছয়ের ঝড়ো ইনিংস খেলে ৯৯ রানে অপরাজিত ছিলেন তিনি। স্টোকস ৫১ রানে বিদায় নিলে ক্রিজে নামেন বেয়ারস্টো। ব্রুকস তার সঙ্গে ৩৭ রানের জুটি গড়ে থামেন ৬১ রান করে।

আগুনঝরা বোলিংয়ে জশ হ্যাজেলউড কাঁপিয়ে দেন ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। পরের পাঁচ ওভারে চার উইকেট তুলে নেন এই পেসার। ৫২ রানের ব্যবধানে দ্রুত চার উইকেট হারালেও বেয়ারস্টো একপ্রান্ত থেকে বোলারদের ওপর চড়াও হন। শেষ জুটিতে ৬৬ রান যোগ করেন তিনি জেমস অ্যান্ডারসনকে নিয়ে। সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে ছিলেন তিনি। কিন্তু অ্যান্ডারসন (৫) ক্যামেরন গ্রিনের কাছে এলবিডব্লিউ হলে সেঞ্চুরি করা হয়নি বেয়ারস্টোর। ৫৯২ রানে অলআউট ইংল্যান্ড।

বেয়ারস্টো ঝড় তোলেন

ক্যারিয়ারে দশমবার পাঁচ উইকেট নেন হ্যাজেলউড। অবশ্য বেয়ারস্টো ঝড়ে ততক্ষণে ইংল্যান্ডের লিড ২৭৫ রানের।  

দ্বিতীয় ইনিংসে প্রত্যাশিত শুরু করতে পারেনি অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসের পর এবারও ব্যর্থ উসমান খাজা (১৮)। তাকে ফিরিয়ে ৩২ রানের উদ্বোধনী জুটি ভেঙে দেন উড। দলীয় ৫৪ রানে ডেভিড ওয়ার্নারও (২৮) বিদায় নেন। ম্যাচে দ্বিতীয়বার ক্রিস ওকসের শিকার অজি ওপেনার।

দিনের শেষ বেলায় উড আরেকবার ধাক্কা দেন অস্ট্রেলিয়াকে। স্টিভ স্মিথ (১৭) ও ট্র্যাভিস হেডকে (১) ফেরান তিনি। একপ্রান্ত আগলে রেখে ৪৪ রানে অপরাজিত মার্নাস লাবুশেন। মিচেল মার্শ টিকে ছিলেন ১ রানে। ৪ উইকেটে ১১৩ রানে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।

উডস ১৭ রান দিয়ে নেন ৩ উইকেট।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম