বেশ কয়েকটি দেশের অনুরোধে বিশ্বকাপের সূচি বদলাচ্ছে

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০২৩, ০৯:৪০আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০৯:৪০

নিরাপত্তা শঙ্কায় আগামী ১৫ অক্টোবর ভারত ও পাকিস্তানের ম্যাচ একদিন এগিয়ে নেওয়া হতে পারে বলে খবর। তবে এই ম্যাচই শুধু নয়, বিশ্বকাপের সূচিতে আরও কয়েকটি পরিবর্তন আসতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ।

আইসিসির সঙ্গে আলোচনা করে কয়েকদিনের মধ্যে সংশোধিত সূচি চূড়ান্ত করা হবে। তবে শাহ প্রকাশ করেননি, বদলে যাওয়া সূচির তালিকায় ভারত-পাকিস্তান ম্যাচ থাকছে কি না। তিনি বলেছেন, কয়েকটি বোর্ড লজিস্টিক্যাল চ্যালেঞ্জের কারণে সূচিতে পরিবর্তন আনার অনুরোধ তাদের কাছে লিখিতভাবে জানিয়েছে। দলগুলোর নাম তিনি বলেননি।

বৃহস্পতিবার দিল্লিতে বিসিসিআই বৈঠক শেষে শাহ বলেন, ‘সূচিতে কিছু পরিবর্তন আসার সম্ভাবনা আছে। বেশ কয়েকটি পূর্ণ সদস্য সূচিতে দুই থেকে তিনটি পরিবর্তনের অনুরোধ লিখিতভাবে জানিয়েছে। আমরা আইসিসির সঙ্গে কাজ করছি এবং দুই-তিন দিনের মধ্যে আমরা সেটা স্পষ্ট করবো।’

১৫ অক্টোবর নবরাত্রি উৎসবের কারণে নিরাপত্তা শঙ্কা থেকে স্থানীয় পুলিশ বিসিসিআইকে ভারত-পাকিস্তান ম্যাচ পরিবর্তনের পরামর্শ দিয়েছে। শাহ অবশ্য এই কারণ উড়িয়ে দিয়েছেন, ‘নিরাপত্তা যদি ইস্যু হতো তাহলে কেন আমরা ম্যাচ সেখানে (আহমেদাবাদ) দেবো। (অক্টোবর) ১৪-১৫ সমস্যা নয়। দুই থেকে তিনটি বোর্ড আমাদের লিখিতভাবে লজিস্টিক্যাল চ্যালেঞ্জের কারণে পরিবর্তনের অনুরোধ করেছে। কিছু ম্যাচ আছে, যেগুলোর মধ্যে ফাঁকা কেবল দুই দিনের। তাই খেলে পরের দিন ভ্রমণ করা কঠিন হয়ে যাবে (এবং আবার খেলা)।’

সংশোধিত সূচিতে ম্যাচের ভেন্যুতে কোনও পরিবর্তন হবে না জানালেন শাহ। কেবল ফাঁকা থাকা সময়টা সামঞ্জস্য করা হবে। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা ভেন্যুতে পরিবর্তনের কথা ভাবছি না। ভেন্যু না পাল্টানো খুব গুরুত্বপূর্ণ। যে দলগুলোর ম্যাচের মধ্যে ছয় দিনের ফাঁকা আছে, সেগুলো চার-পাঁচ দিনে কমিয়ে আনার চেষ্টা করছি। এবং যাদের খেলার মধ্যে দুই দিনের ফাঁকা আছে, সেগুলোকে তিন দিনে বাড়ানোর চেষ্টা করছি।’

আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। এখন পর্যন্ত আইসিসি ও বিসিসিআই টিকিট বিক্রির ঘোষণা দেয়নি। আইসিসির সঙ্গে সমন্বয় করে আগামী সপ্তাহে টিকিটের দাম ও বিক্রির প্ল্যাটফর্ম ঘোষণা করা হবে বললেন শাহ।

/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী