হারমানপ্রীতকে ডেকেছেন বিসিসিআই প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০২৩, ১৫:৩০আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১৯:৪৭

ভারতের নারী জাতীয় দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর কাউকেই পাশে পাচ্ছেন না। বাংলাদেশ সফরে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে অভব্য আচরণের কারণে বড় শাস্তি পেয়েছেন তিনি। হয়তো আশা করেছিলেন দেশের বোর্ড বিসিসিআই তার পাশে দাঁড়াবে। কিন্তু তাকে হতাশ করলো ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড। তার শাস্তির বিরুদ্ধে কোনও আপিল তো করবেই না, বরং তাকে সামনাসামনি দেখা করতে বলেছেন বোর্ড প্রেসিডেন্ট রজার বিন্নি।

হারমানপ্রীতের ব্যাপারে সবশেষ এই খবর নিশ্চিত করেছেন বোর্ড সেক্রেটারি জয় শাহ। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, ‘তার সঙ্গে (আচরণগত কারণে) কথা বলতে চেয়েছেন আমাদের প্রেসিডেন্ট রজার বিন্নি ও ভিভিএস লক্ষ্মণ। আইসিসি এরই মধ্যে তাকে নিষিদ্ধ করেছে এবং সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সময়ও শেষ হয়ে গেছে।’

ঘটনাটা গত শনিবারের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ৩৪তম ওভারে নিজের আউট নিয়ে মাঠে ক্ষোভ প্রকাশ করেন ভারতীয় অধিনায়ক। নাহিদা আক্তারের বলে সুইপ করতে গিয়েছিলেন। বল তার ব্যাট বা প্যাডে লেগে স্লিপে ফাহিমা খাতুনের হাতে জমা পড়ে। বোলার এলবিডাব্লিউয়ের আবেদন করার সঙ্গে সঙ্গে আঙুল তুলে দেন আম্পায়ার। সঙ্গে সঙ্গে ক্ষোভে ফেটে পড়েন হারমানপ্রীত। ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করাসহ মাঠ ছাড়ার সময় আম্পায়ারের ওপর রাগ ঝাড়তেও দেখা যায় তাকে। 

এমনকি গ্যালারিতে দর্শকদের উদ্দেশ্যে থাম্বস আপ দেখিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সরাসরি আম্পায়ারিংয়ের সমালোচনাও করেছেন তিনি! সেখানেই থেমে থাকেননি, ফটোসেশনের সময় নিজের রাগ উগড়ে প্রতিপক্ষকে নিয়ে তীব্র সমালোচনায় মেতে উঠেন। তার অক্রিকেটীয় আচরণে খোদ ভারতীয়রাই অসন্তোষ প্রকাশ করেছেন।

এই আচরণের কারণে তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে এবং ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানাও গুনতে হবে হারমানপ্রীতকে। এশিয়া গেমসে নকআউট পর্বের দুই ম্যাচে খেলতে পারবেন না তিনি। 

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি