অস্ট্রেলিয়াকে বড় লিড নিতে দেয়নি ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২৩, ০০:০০আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০০:০৫

দ্য ওভালে দ্বিতীয় দিনও বোলারদের দারুণ সময় কাটলো। অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে ইংল্যান্ড স্বস্তি নিয়ে শুক্রবারের খেলা শেষ করলো, কারণ পিচ ব্যাটিং উপযোগী হয়ে উঠছে। অবশ্য প্যাট কামিন্স ও টড মার্ফির প্রতিরোধের মুখে পড়ে দিনটা পুরোপুরি নিজেদের করে নিতে পারেনি স্বাগতিকরা। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১২ রানের লিড নিয়ে অলআউট হয়েছে।

ইংল্যান্ডের ২৮৩ রানের জবাবে অস্ট্রেলিয়া থেমেছে ২৯৫ রানে। শেষ ব্যাটার কামিন্স জো রুটের বলে বাউন্ডারিতে বেন স্টোকসের দুর্দান্ত ক্যাচ হতেই শেষ দিনের খেলাও।

১ উইকেট হারিয়ে ৬১ রানে দিন শুরু করে অস্ট্রেলিয়া। শক্ত অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিয়েছিল তারা। কিন্তু প্রথম দুই সেশনে ৯৪ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে অজিরা। লাঞ্চের পর স্টুয়ার্ট ব্রড জোড়া আঘাত করেন। ক্রিস ওকস, জেমস অ্যান্ডারসন ও মার্ক উড দ্রুত উইকেট তুলে নেন।

তবে শেষ তিন উইকেটে ১১০ রান যোগ হওয়ায় অস্ট্রেলিয়াকে স্বস্তি ছুঁয়ে যায়। ১৮৫ রানে ৭ উইকেট হারানোর পর স্রোতের প্রতিকূলে দাঁড়িয়ে যান স্টিভেন স্মিথ। দারুণ সঙ্গ পান কামিন্সের কাছে। ৫৪ রানের জুটি গড়েন তারা। স্মিথ ইনিংস সেরা ৭১ রানে রুটের শিকার হলে লিড নেওয়া শঙ্কায় পড়েছিল। 

ঠাণ্ডা মাথায় কামিন্স মার্ফিকে নিয়ে বুক চিতিয়ে লড়াই করেন। তাদের ৪৯ রানের জুটিতে অজিরা লিড পায়। মার্ফি ৩৯ বলে ৩৪ রান করে থামেন ওকসের কাছে। জশ হ্যাজেলউডের সঙ্গে কামিন্সের জুটি ৭ রানের বেশি হয়নি। ৮৬ বলে ৩৬ রানে থামেন অধিনায়ক। 

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম