১০ আগস্ট থেকে ওয়ানডে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু!

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২৩, ১৭:৪৭আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১৭:৪৭

ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে আর দুই মাসের একটু বেশি বাকি। সপ্তাহখানেক আগে ম্যাচের সূচি প্রকাশ করলেও তাতে পরিবর্তন আসছে বলে বিসিসিআই সেক্রেটারি  জয় শাহ নিশ্চিত করেছেন। তাতে করে যারা আগেভাগে নির্ধারিত ম্যাচ দেখার জন্য ভ্রমণ টিকিট কেটেছেন বা হোটেল বুকিং করেছেন, তারা পড়েছেন বিপাকে। তবে দুই চার দিনের মধ্যে সংশোধিত সূচি প্রকাশ করা হবে বলে বোর্ডের এই কর্মকর্তা জানিয়েছেন। ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, এই সমস্যার সমাধান হওয়ার পর ১০ আগস্ট থেকে টিকিট বিক্রি শুরু হতে পারে।

বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছিলেন যে, ভারত-পাকিস্তান ম্যাচের দিন বদল হবে। আরও কয়েকটি ম্যাচের দিন বদল হতে পারে। সূচিতে সেই সব পরিবর্তন করার পরেই টিকিট বিক্রি শুরু হবে। তবে এবার অনলাইনে টিকিট কাটলেও ছাপানো টিকিট সংগ্রহ করতে হবে। অনলাইনে কাটা টিকিট দেখিয়ে মাঠে ঢোকা যাবে না বলে জানানো হয়েছে।

অনলাইনে টিকিট কাটার পর ছাপা টিকিট সংগ্রহ করতে হবে। প্রতিটি কেন্দ্রে অন্তত সাত-আটটি কাউন্টার থাকবে। সেখান থেকে ছাপা টিকিট পাওয়া যাবে। খেলা শুরু হওয়ার আগে হাতে যথেষ্ট সময় রেখে এই টিকিট দেওয়া হবে। শুক্রবার এ খবর জানিয়েছিলেন জয় শাহ।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী