অ্যাশেজ শেষ হতেই অবসরে যাবেন ব্রড

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০২৩, ১০:০০আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১০:১৫

অ্যাশেজের চলমান টেস্ট শেষ হতেই পেশাদার ক্রিকেট ক্যারিয়ার থেকে অবসর নেবেন স্টুয়ার্ট ব্রড। শনিবার তৃতীয় দিনের খেলা শেষ হতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইংল্যান্ডের এই পেসার। 

ব্রড বলেছেন, ‘বিস্ময়কর একটা সফর ছিল। নটিংহামশায়ার এবং ইংল্যান্ডের জার্সি পরতে পারাটা অনেক বড় পাওয়া।’

ব্রড বলেছেন এমন সিদ্ধান্তের কথা তিনি ভেবেছেন শুক্রবার। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছিলাম। কিন্তু ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার এই লড়াই আামার কাছে সব সময় ছিল চূড়ার মতো।’

অবসর নিলে টেস্ট ইতিহাসে দ্বিতীয় সফল পেসার হিসেবে ক্যারিয়ার শেষ করবেন ব্রড। ৩৭ বছর বয়সী ১৬৭ টেস্টে ৬০২ উইকেট শিকার করেছেন। সফল পেসার হিসেবে তার আগে রয়েছেন সতীর্থ জেমস অ্যান্ডারসন। এই সিরিজে ব্রড এখন পর্যন্ত ২০টি উইকেট নিয়েছেন। যা ইংল্যান্ডের কোনও খেলোয়াড়ের সর্বোচ্চ। অ্যাশেজে ইংল্যান্ডের হয়ে সেরা পারফর্মারদেরও একজন তিনি। এখন পর্যন্ত ১৫১ টেস্ট উইকেট নিয়েছেন। ব্রডের টেস্ট অভিষেক ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। 

/এফআইআর/ 
সম্পর্কিত
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন মোহাম্মদ সাইফউদ্দিন
জিম্বাবুয়ের বিপক্ষে নাটকীয় জয় থেকে বিশ্বকাপের শিক্ষা নিতে চায় অস্ট্রেলিয়া
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ, দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেললো অস্ট্রেলিয়া
সর্বশেষ খবর
এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে শুল্কমুক্ত থাকবে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য
এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে শুল্কমুক্ত থাকবে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য
প্রধানমন্ত্রীর সঙ্গে ইস্তাম্বুল বিমানবন্দরের প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইস্তাম্বুল বিমানবন্দরের প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ
সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে তুলে নিয়ে গেলো ডিবি
সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে তুলে নিয়ে গেলো ডিবি
সার বিতরণে কৃষকদের জন্য নতুন কার্ড!
সার বিতরণে কৃষকদের জন্য নতুন কার্ড!
সর্বাধিক পঠিত
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন