ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে ওয়ানডে সিরিজ ভারতের

স্পোর্টস ডেস্ক
০২ আগস্ট ২০২৩, ০৮:৫৯আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০৮:৫৯

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামের ব্যাটিং পিচের সর্বোচ্চ সদ্ব্যবহার করেছিল ভারত। শেষ ১০ ওভারে ৯৪ রান নেয় তারা। ওখানেই যেন জয়ের ভিত তৈরি হয়। ওয়েস্ট ইন্ডিজ দ্রুত টপ অর্ডার ব্যাটারদের হারিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ২০০ রানের জয়ে ২-১ এ ওয়ানডে সিরিজের ট্রফি হাতে নিলো হার্দিক পান্ডিয়ার ভারত।

আগে ব্যাটিংয়ে নেমে ওপেনার ইশান কিষাণ ও শুবমান গিলের ১৪৩ রানের জুটিতে শক্ত অবস্থান তৈরি করে ভারত। ইশান ৭৭ রানে আউট হওয়ার পরপর রুতুরাজ গায়কোয়াড় দ্রুত ফিরে যান প্যাভিলিয়নে। তবে সাঞ্জু স্যামসনকে নিয়ে শুবমানের আরেকটি চমৎকার জুটি। 

দুজনেই হাফ সেঞ্চুরি উদযাপন করেন। স্যামসন ৪১ বলে ২ চার ও ৪ ছয়ে ৫১ রানে থামেন। শুবমানও তার পথে হাঁটেন, তার আগে ৮৫ রানের দারুণ ইনিংস খেলেন।

শেষ দিকে হার্দিক ও সূর্যকুমার যাদবের ছোট্ট তাণ্ডবে সাড়ে তিনশ ছাড়ায় ভারতের স্কোর। হার্দিক ৫২ বলে ৪ চার ও ৫ ছয়ে ৭০ রানে অপরাজিত ছিলেন। তার সঙ্গে ষষ্ঠ উইকেটে ৬৫ রানের জুটি গড়ার পথে ৩৫ রান করেন সূর্য। ভারত ৫ উইকেটে করে ৩৫১ রান।

জবাব দিতে নেমে ৩ ওভারের মধ্যে দুই ওপেনারকে হারায় উইন্ডিজ। অধিনায়ক শাই হোপকে নিজের চতুর্থ ওভারে তৃতীয় শিকার বানান মুকেশ কুমার। জয়দেব উনারকাট নিজের প্রথম ওভারে কিসি কার্টিকে আউট করেন। তাতে ১১তম ওভারে স্বাগতিকদের স্কোর ৪ উইকেটে ৩৫ রান। 

পরের ধাক্কা দেন শার্দুল ঠাকুর। শিমরন হেটমায়ার ও রোমারিও শেফার্ডকে দ্রুত প্যাভিলিয়নে পাঠান তিনি। অ্যালিক অ্যাথানেজ (৩২), ইয়ানিক কারিয়াহ (১৯), আলজারি জোসেফ (২৬), গুডাকেশ মোটি (৩৯) অবদান না রাখলে উইন্ডিজের অবস্থা আরও খারাপ হতো। ৩৬তম ওভারে ১৫১ রানে অলআউট তারা।

শার্দুল সর্বোচ্চ চার উইকেট নেন। তিনটি পান মুকেশ। 

/এফএইচএম/
সম্পর্কিত
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে বাশার, ‘আমরা খুব ভালো অবস্থানে আছি’
ডি ভিলিয়ার্সের ভবিষ্যদ্বাণী, ‘দক্ষিণ আফ্রিকায় ভালো লড়াই করবে বাংলাদেশ’
অতিরিক্ত স্লেজিংয়ে জয়সওয়ালকে একবার মাঠ থেকে বের করে দিয়েছিলেন রাহানে!
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের চেয়ারের পেছনে জাতীয় পতাকা প্রদর্শন না করার নির্দেশ
সরকারি কর্মকর্তাদের চেয়ারের পেছনে জাতীয় পতাকা প্রদর্শন না করার নির্দেশ
জাপানের আগে বাংলাদেশে এসে খেলবে ভুটান
জাপানের আগে বাংলাদেশে এসে খেলবে ভুটান
প্রেমিকার ‘ভালোবাসায়’ সেজেছিল গাড়ি, রাস্তায় নামতেই জরিমানা
প্রেমিকার ‘ভালোবাসায়’ সেজেছিল গাড়ি, রাস্তায় নামতেই জরিমানা
জাপান ঘুরতে গেলে এই জায়গাগুলো রাখুন ভ্রমণতালিকায়
জাপান ঘুরতে গেলে এই জায়গাগুলো রাখুন ভ্রমণতালিকায়
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ