যথেষ্ট ক্ষমতা নিয়ে পিসিবিতে মিসবাহ, ইনজামাম, হাফিজ

স্পোর্টস ডেস্ক 
০৩ আগস্ট ২০২৩, ১২:৫৯আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১২:৫৯

সাবেক পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে ক্রিকেট টেকনিক্যাল কমিটি গঠন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক অধিনায়ক মিসবাহ উল হক। বাকি দুই সদস্যও সাবেক অধিনায়ক ইনজামাম উল হক ও মোহাম্মদ হাফিজ। তাদের কাজ হবে পিসিবি চেয়ারম্যানকে ক্রিকেট সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ দেওয়া। 

গত সপ্তাহেই হাইপ্রোফাইল এই কমিটি গঠনের ঘোষণা দিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ। অবশেষে আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা দিয়েছে পিসিবি। কমিটি সরাসরি পিসিবি প্রধানকে রিপোর্ট করবেন। কমিটিকে যথেষ্ট ক্ষমতাও দেওয়া হয়েছে। পিসিবির দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সিদ্ধান্ত নিতে কমিটিকে বাড়তি ক্রিকেট বিশেষজ্ঞ আমন্ত্রণ জানানোর ক্ষমতা দেওয়া হয়েছে। কমিটি সরাসরি পিসিবি প্রধানের কাছে রিপোর্ট করবে।’ 

কমিটির প্রথম অ্যাসাইনমেন্ট হবে পাকিস্তানের বর্তমান কোচিং স্টাফের ভাগ্য নির্ধারণ। এই সপ্তাহে এক সাক্ষাৎকারে জাকা আশরাফ বলেছেন, এই কমিটি কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে যাবতীয় বিষয় নিয়ে তার সঙ্গে আলোচনা করবে। ধারণা করা হচ্ছে, হয়তো এই সপ্তাহের শেষ দিকেই এ বিষয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছাবেন তারা।   

কমিটির কাজের মধ্যে রয়েছে আসন্ন কায়েদ-ই-আজম ট্রফির বিষয়টিও। যা শুরু হওয়ার কথা আগামী মাসে। এই মৌসুমে প্রথম শ্রেণির ঘরোয়া টুর্নামেন্টটি অবকাঠামোগত সংস্কারের মধ্য দিয়ে যাওয়ার কথা।  

/এফআইআর/      
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী