হৃদয়দের জাফনাকে বড় লক্ষ্য দিতে পারেনি সাকিবদের গল

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০২৩, ২১:৪১আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ২৩:১২

লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) নিয়ে শুক্রবার বাংলাদেশের ক্রিকেট ভক্তদের আগ্রহ নিশ্চয় তুঙ্গে। এক ম্যাচেই যে মুখোমুখি সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়। তবে ব্যাটিংয়ে আগের দুই ম্যাচের মতো আলো ছড়াতে পারেননি সাকিব। অন্যদের মতো বিবর্ণ তিনিও। তাতে জাফনা কিংসের বিপক্ষে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১১৭ রান করেছে গল টাইটান্স। টানা তিন বারের চ্যাম্পিয়নদের জয়ে ফিরতে লাগবে ১১৮ রান। 

প্রথম দুই ম্যাচে ২৩ ও ৩০ রানের কার্যকরী ইনিংস খেলেন বাঁহাতি ব্যাটার। জাফনা কিংসের বিপক্ষে গল টাইটান্স আগে ব্যাটিংয়ে নামে। দলের বিপদের মুহূর্তে ক্রিজে এসেও হাল ধরতে পারেননি সাকিব। আগের ম্যাচে তাণ্ডব চালানো টিম সেইফার্ট এবার মাত্র ১৮ রান করে থামেন। ১১তম ওভারে তিনি আউট হলে ক্রিজে পা রাখেন সাকিব।

কিন্তু ৯ বল খেলে ৬ রানে দুনিথ ভেল্লালাগের শিকার হন সাকিব। জাফনার স্পিনার টানা চার ওভারে ৪ ব্যাটারকে ফিরিয়ে গলকে চেপে ধরেন।

৮৯ রানে ৬ উইকেট হারানোর পর দাসুন শানাকা শেষ দিকে ২৪ বলে দুটি করে চার ও ছয়ে ৩০ রানে দলের সংগ্রহ বাড়ান। একই ওভারে তাকে ও আকিলা ধনাঞ্জয়াকে ফিরিয়ে ধাক্কা দেন নান্দ্রে বার্গার। শেষ ওভারে পড়ে আরেকটি উইকেট। 

শানাকা ও সেইফার্ট ছাড়া শেভন ড্যানিয়েল (২৫) ও লাসিথ ক্রুসপুরে (১৯) দুই অঙ্কের ঘরে রান করেন।

/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের