পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের ওয়ানডে দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
০৬ আগস্ট ২০২৩, ১৭:৩৯আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১৭:৪২

শ্রীলঙ্কায় পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৮ জনের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান।

ভারতে হতে যাওয়া বিশ্বকাপ সামনে রেখে আফগানিস্তানের ওয়ানডে দলে ফেরানো হয়েছে নুর আহমেদকে। তাতে করে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষিক্ত বাঁহাতি স্পিনার জিয়া উর রহমান জায়গা হারালেন। টেস্ট স্কোয়াডে থাকা আনক্যাপড লেগ স্পিনার ইজহারুলহক নাভীদও বাদ পড়েছেন।

দুই ফাস্ট বোলার মোহাম্মদ সেলিম সাফি ও বাফাদার মোমান্দ জায়গা ধরে রেখেছেন।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড প্রধান নির্বাচক আসাদুল্লাহ খান বলেছেন, ‘আসন্ন দুটি বড় ইভেন্ট এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য দল প্রস্তুত করাতেই আমাদের পুরো মনোযোগ। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আসন্ন দুটি ইভেন্টের জন্য দল প্রস্তুত করার চমৎকার সুযোগ।’

আগামী ২২ ও ২৪ আগস্ট হাম্বানতোতায় হবে প্রথম দুটি ওয়ানডে। কলম্বোয় ২৬ আগস্ট শেষ ম্যাচ।

আফগানিস্তান ওয়ানডে স্কোয়াড: হাশমতউল্লাহ শহীদী (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, নুর আহমেদ, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী, আব্দুল রহমান, মোহাম্মদ সেলিম সাফি ও বাফাদার মোমান্দ।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের