শেষ বলে লিটনদের হারিয়ে চ্যাম্পিয়ন সাকিবের মন্ট্রিয়ল

স্পোর্টস ডেস্ক
০৭ আগস্ট ২০২৩, ০২:০৯আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০২:৩৩

জিম আফ্রো টি-টেনের ফাইনালে ছিলেন বাংলাদেশের মুশফিকুর রহিম। তবে তার দল জোবার্গ বাফেলোস হেরে যায়। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আরেক বাংলাদেশি লিটন দাসও পারলেন না ট্রফি উৎসব করতে। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টির ফাইনালে তার দল সারে জাগুয়ার্স ৫ উইকেটে হেরে গেছে মন্ট্রিয়ল টাইগার্সের কাছে, যে দলের হয়ে খেলা সাকিব আল হাসান মাঝপথে লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে শ্রীলঙ্কায় গেছেন। তার অনুপস্থিতি নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আক্ষেপে পোড়ালো। ফাইনালে বাঁহাতি অলরাউন্ডার থাকতে না পারলেও চ্যাম্পিয়নশিপে তার নাম ঠিকই যুক্ত হয়ে গেছে।

রবিবার ব্র্যাম্পটনে শেষ বলে হারতে হয়েছে লিটনদের সারেকে। ১৩১ রানের লক্ষ্যে নেমে ডেথ ওভারে চাপে পড়েছিল মন্ট্রিয়ল। চার ওভারে লাগতো ৫২ রান। প্রয়োজনীয় রান রেট বেড়ে যাওয়ায় ম্যাচে উত্তেজনা ছড়ায়। যদিও দুই ক্যারিবিয়ান শেরফানে রাদারফোর্ড ও আন্দ্রে রাসেল ভিন্ন গল্প হতে দেননি।

দুজনে শেষ দুই ওভারে ২৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ জেতান। শেষ ওভারে ১৩ রান দরকার ছিল মন্ট্রিয়লের, আর শেষ বলে ২ রান। রাসেল ছক্কা মেরে সারের স্বপ্ন ভেঙে দেন। আম্মার খালেদের ওই ওভারের দ্বিতীয় বলেও ছয় হাঁকান ক্যারিবিয়ান তারকা। মাত্র ৬ বলে ১ চার ও ২ ছয়ে ২০ রানে অপরাজিত ছিলেন রাসেল।

আর ২৯ বলে ৩ চার ও ২ ছয়ে ৩৮ রানে খেলছিলেন রাদারফোর্ড। তার আগে অধিনায়ক ক্রিস লিন ৩১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে। ৫ উইকেটে ১৩৫ রান করে মন্ট্রিয়ল।

আগে ব্যাট করতে নেমে এদিন যতীন্দর সিংয়ের অপরাজিত ৫৬ রানে সারের স্কোরবোর্ডে জমা হয় ৫ উইকেটে ১৩০ রান। লিটন ছিলেন বিবর্ণ। ১৩ বলে ১২ রান করেন তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের