বিশ্বকাপের জন্য ‘স্টার ন্যাশন জার্সি’ উন্মোচন করলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
২৮ আগস্ট ২০২৩, ২০:৫১আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ২০:৫১

এবারের ওয়ানডে বিশ্বকাপে বড় কিছুর স্বপ্ন দেখছে পাকিস্তান। ভারতের মাটিতে ট্রফি জয়ের তীব্র আকাঙ্ক্ষা হৃদয়ে ধারণ করছে তারা। আর এই মিশনে তারা অংশ নেবে একেবারে নতুন জার্সি পরে। সোমবার লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে ঘটা করে জমকালো আয়োজনে তারা উন্মোচন করলো ‘স্টার ন্যাশন জার্সি’।

পাকিস্তান ক্রিকেট বোর্ড ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরাফের নেতৃত্বে এই জাঁকালো অনুষ্ঠান আয়োজিত হয়েছে। 

স্বভাবতই গাঢ় সবুজ রঙয়ের জার্সি, তার ওপর বড় করে একটি তারকা পুরো জার্সি জুড়ে। পিসিবি তাদের বিবৃতিতে জানায়, ‘স্টার ন্যাশন জার্সি’ পাকিস্তানি ক্রিকেট বীর ও তাদের ভক্তদের মধ্যে সুদৃঢ় সম্পর্ককে তুলে ধরে। এই জার্সির নকশায় থাকা প্রতিটি তারকা শ্রেষ্ঠত্ব, উচ্চাকাঙ্ক্ষা ও ক্রিকেটের উজ্জ্বল অর্জনগুলোকে ধারণ করে। 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওর শেষে দেখা যায়, জাতীয় দলের অধিনায়ক বাবর আজম, অলরাউন্ডার শাদাব খান ও পেসার নাসিম শাহ নতুন জার্সি পরে আছেন। তাদের সঙ্গে নারী দলের দুই তারকা নিদা দার ও আলিয়া রিয়াজের গায়েও নতুন জার্সি।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম