শুধু আমিরকে নয় পুরো পাকিস্তানকে নিয়ে ভাবছে ভারত!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৬, ২০:০৯আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ২০:১২

পাকিস্তানের বোলিং লাইনআপ বেশ শক্তিশালী। সেই বোলিং লাইনআপের বিপক্ষে শক্তিশালী ব্যাটিং লাইনআপের ভারত মুখোমুখি হবে। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৪৫ রানে জিতে এমনিতেই ফুরফুরে মেজাজে আছে ধোনি বাহিনী। অন্যদিকে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দলের মহারণ।
দুই দলের ক্রিকেটযুদ্ধ দেখার অপেক্ষায় তাকিয়ে আছে পুরো ক্রিকেট বিশ্ব। ভারত ও পাকিস্তান দুই দল এই ম্যাচে রীতিমতো যুদ্ধে লিপ্ত হয়। ম্যাচ জিততে যা যা করা প্রয়োজন সব কিছু করতে প্রস্তুত আছে পাকিস্তান। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছিলেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক।
শুক্রবার ভারতীয় ওপেনার রোহিত শর্মাও জানালেন একই কথা! তিনি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে খেলার চ্যালেঞ্জের জন্য আমরা অপেক্ষা করছি। আমরা খুব দূরে তাকাচ্ছি না। কাল (শনিবার) ম্যাচ জেতার জন্য যা করণীয় সবই আমরা করবো।’
৫ বছর নিষেধাজ্ঞা কাটিয়ে সম্প্রতি ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ আমির। ভারতীয় তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি দুইদিন আগে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়েছিলেন। শুক্রবার অবশ্য রোহিত প্রশংসায় গেলেন না। শুধু জানালেন পাকিস্তানের পুরো বোলিং লাইনআপ নিয়েই তাদের ভাবনা। শুধুমাত্র আমিরকে নিয়ে ভাবার কিছু নেই।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আমিরকে আগেও খেলেছি এবং অন্যদেরও খেলেছি। আমরা শুধুমাত্র একজনকে নিয়ে চিন্তা করছি না। প্রত্যেককে মাথায় রেখেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

তিনি আরও যোগ করেন, ‘ইরফান, সামি, আমির ও ওয়াহাব; পাকিস্তানের পুরো বোলিং ইউনিট নিয়েই আমরা চিন্তা করছি। আলাদা কাউকে নিয়ে নয়। আমরা দল হিসেবে একসঙ্গে খেলছি অনেক দিন ধরে। আমরা যে কোনও ধরনের চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত।’

এমনকি পাকিস্তানের বাঁহাতি পেসারদের নিয়ে দলের প্রস্তুতির কথা জানান রোহিত। তিনি বলেন, ‘কোনও সন্দেহ নেই, পাকিস্তানের বোলিং লাইন খুব শক্তিশালী। তবে আমাদের চিন্তায় কেবল নিজেদের শক্তি ও পরিকল্পনা। আমাদের শক্তির দিক হলো ব্যাটিং এবং আমরা উইকেটের ওপরও নির্ভর করবো। প্রতিটি দলেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। পাকিস্তান দলে বাঁ হাতি পেসার আছে। আমাদের বোলিংও শক্তিশালী এবং বেশ বৈচিত্র্যপূর্ণ।’

/আরআই/ এফআইআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের