যে ১১ জনকে নিয়ে ভারতের মুখোমুখি হচ্ছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫৩আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫৪

নেপালকে উড়িয়ে এশিয়া কাপ শুরু করেছে পাকিস্তান। এবার তাদের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। শনিবার ক্যান্ডিতে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আবহাওয়া কিংবা মাঠের কন্ডিশন বিবেচনায় শেষ মুহূর্তে একাদশে পরিবর্তন হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু নেপালের বিপক্ষে ২৩৮ রানে জেতা একাদশ নিয়েই ভারতকে লড়বে পাকিস্তান। শুক্রবার তারা একাদশ ঘোষণা করেছে।

ফখর জামান ফর্ম নিয়ে সম্প্রতি ধুঁকলেও পাকিস্তান তাদের নিয়মিত দুই ওপেনারের ওপর ভরসা রাখছে। ফখরের সঙ্গে ইমাম উল হকই থাকছেন উদ্বোধনী জুটিতে।

টপ অর্ডারে বাবর আজমের সঙ্গে চারে ব্যাটিং করবেন উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। নেপালের বিপক্ষে মাত্র ৫ রান করা আগা সালমানও জায়গা ধরে রাখলেন। ধারণা করা হচ্ছিল, সৌদ শাকিল তার জায়গায় আসছেন। যদিও হুট করে ফর্ম পড়ে যাওয়া ব্যাটারের ওপর আস্থা না হারানোর ইতিহাস আছে বাবরের, তাই আগাকে বাদ দিলেন না।

নেপালের বিপক্ষে প্রথম ওয়ানডে সেঞ্চুরি করা ইফতিখার আহমেদ প্রত্যাশিতভাবে জায়গা ধরে রাখলেন। ওয়ানডেতে ফিনিশিংয়ে তার জুড়ি নেই। টুর্নামেন্টের প্রথম ম্যাচে সেরা বোলিং করা শাদাব খানের দায়িত্ব থাকবে ধারাবাহিকতা ধরে রাখার।

বৃষ্টির আভাস থাকায় একজন স্পিনার সরিয়ে বাড়তি ফাস্ট বোলার হিসেবে ফাহিম আশরাফকে যুক্ত করার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে স্পিনার মোহাম্মদ নওয়াজের ওপরই ভরসা রাখলেন নির্বাচকরা।

শেষ তিন জন কারা, তা বোঝাই যায়। তিন পেসার হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি ও নাসিম শাহ। নেপাল ম্যাচে ইনজুরির আশঙ্কায় পড়লেও আফ্রিদি ফিট।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী