ফিন ঝড়ে ইংল্যান্ডে সিরিজ বাঁচালো নিউ জিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৩আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৮

ঘরের মাঠে প্রথম দুটি টি-টোয়েন্টি জিতে সিরিজ জয়ের আশায় রবিবার মাঠে নেমেছিল ইংল্যান্ড। বার্মিংহ্যামে তাদের হতাশ করেছে নিউ জিল্যান্ড। ফিন অ্যালেনের ব্যাটিং ঝড়ের পর বোলারদের নৈপুণ্যে ৭৪ রানের বড় জয় পেয়েছে কিউইরা। তাতে সিরিজ জিততে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে ইংল্যান্ডকে। অবশ্য নিউ জিল্যান্ডের সামনেও চার ম্যাচের এই সিরিজের ট্রফি ভাগাভাগি করার সুযোগ রয়েছে।

ডারহাম ও ম্যানচেস্টারে হারের পর রবিবারের জয়ে চার ম্যাচের সিরিজে ব্যবধান ২-১ এ কমালো নিউ জিল্যান্ড।

আগে ব্যাটিংয়ে নেমে নিউ জিল্যান্ড ৫ উইকেটে ২০২ রান করে। এই বড় সংগ্রহে উল্লেখযোগ্য অবদান কেবল দুজনের। সবচেয়ে বড় ভূমিকা অ্যালেনের। ৫৩ বলে ৪ চার ও ৬ ছয়ে ৮৩ রান করেন তিনি। গ্লেন ফিলিপস ৩৪ বলে পাঁচটি করে চার ও ছয়ে ৬৯ রানের ইনিংস খেলেন।

লক্ষ্যে নেমে কাইল জেমিসনের পেস আর ইশ সোধির স্পিনে ভরাডুবি ইংল্যান্ডের। দুজনই তিনটি করে উইকেট নিয়ে স্বাগতিকদের ১২৮ রানে অলআউট করেন। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন অধিনায়ক জস বাটলার।

৫৫ রানে চার উইকেট পড়ার পর বাটলার ও মঈন আলীর (২৬) ৩৭ রানের জুটি কেবল প্রতিরোধ গড়েছিল।

সোধি ও জেমিসন বাদে টিম সাউদি দুটি উইকেট নিয়ে অবদান রাখেন।

মঙ্গলবার নটিংহ্যামে হবে চতুর্থ ও শেষ টি-টোয়েন্টি। ইংল্যান্ডের লক্ষ্য থাকবে সিরিজ জেতার, আর নিউ জিল্যান্ডের ভাগাভাগি করার।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম