শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে ভালো খেলতে আশাবাদী সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১০

এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচ শেষে বৃহস্পতিবার শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ দল। এদিন অনুশীলন না করলেও শুক্রবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় অনুশীলনের সূচি রয়েছে। দ্বিতীয় পর্বের শুরুটা ভালো না হওয়ায় সাকিব টুর্নামেন্টের বাকি দুই ম্যাচে ভালো করতে আশাবাদী।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। একই মাঠে ১৫ সেপ্টেম্বর সাকিবরা খেলবে ভারতের বিপক্ষেও। ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে বাকি দুই ম্যাচে জয়ের কোনও বিকল্প নেই। সাকিব আশা করছেন, ঘুরে দাঁড়াতে পারবেন শ্রীলঙ্কাতেই। তিনি এখন লঙ্কান প্রিমিয়ার লিগ খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাফল্য পেতে মরিয়া, ‘এলপিএলে দেখেছিলাম পিচ কিছুটা মন্থর, ওঠানামা ছিল। ওটা আমাদের সহায়তা করতে পারে। আশা করি, কলম্বোয় আমরা ভালো করবো।’

ব্যাটিং খারাপ হলেও বাংলাদেশ বোলিংয়ে সাফল্য পাচ্ছে নিয়মিতই। গত কয়েক বছর ধরে বাংলাদেশের পেসাররা ২২ গজে রাজত্ব করছেন। সাকিবের দুর্ভাবনায় তাই ব্যাটিং, ‘বোলিংয়ে আমাদের ভালো হচ্ছে। তবে ব্যাটিং এই ভালো, এই খারাপ।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
এশিয়ান গেমসে টানা দ্বিতীয় সোনা ভারতের
‘একটা টুর্নামেন্ট খেলছি, হেড কোচ আর ক্যাপ্টেনকে সাইজ করে দিলেন’
জাপানের বিপক্ষে অল্পের জন্য ‘অঘটন’ এড়ালো ভারত
সর্বশেষ খবর
জ্বালানির মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত হওয়ার শঙ্কা গণসংহতির
জ্বালানির মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত হওয়ার শঙ্কা গণসংহতির
হোয়াইট হাউসে গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা কি আদালতে টিকবে?
হোয়াইট হাউসে গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা কি আদালতে টিকবে?
রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা
রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা
দুই টিনের ঘর থেকে ১২৪ বছরের বাতিঘর, যে ইতিহাস আজও অজানা অনেকের
দুই টিনের ঘর থেকে ১২৪ বছরের বাতিঘর, যে ইতিহাস আজও অজানা অনেকের
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা