পাকিস্তানের মন্ত্রী এসিসি প্রধান হওয়ায় এশিয়া কাপে খেলবে না ভারত

স্পোর্টস ডেস্ক
১৯ মে ২০২৫, ১৪:২১আপডেট : ১৯ মে ২০২৫, ১৪:২৩

ভারত-পাকিস্তান সংঘাতের পর থেকেই শোনা যাচ্ছিল, এশিয়া কাপে খেলবে না ভারত। এবার আনুষ্ঠানিকভাবে এমন সিদ্ধান্ত নেওয়ার পথে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তারা এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে মৌখিকভাবে জানিয়েছে, এসিসির সব ধরনের ইভেন্ট থেকেই তারা দূরে থাকবে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী বিসিসিআই আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় নারীদের ইমার্জিং এশিয়া কাপ এবং সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ছেলেদের এশিয়া কাপে না খেলার ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত এসিসিকে জানিয়ে দিয়েছে। 

তাদের এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে আরও কারণ আছে। এসিসির বর্তমান প্রধান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। যিনি আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও প্রধান। 

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত মূলত পাকিস্তান ক্রিকেটকে আবারও একঘরে করে রাখা। সেই সূত্র বলেছেন, ‘ভারতীয় দল এমন একটি টুর্নামেন্ট খেলতে পারে না যেটার আয়োজক সংস্থা এসিসির প্রধান পাকিস্তানের একজন মন্ত্রী। কারণ এটাতে একটি জাতির আবেগ জড়িত। আমরা মৌখিকভাবে এসিসিকে জানিয়েছি, নারীদের ইমার্জিং এশিয়া কাপ ও ভবিষ্যৎ ইভেন্টগুলোতে আমাদের অংশগ্রহণের বিষয়টি স্থগিত রাখছি। আমরা এখন সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।’

এখন বিসিসিআইয়ের অবস্থান ছেলেদের এশিয়া কাপকেও অনিশ্চিত অবস্থায় ফেলেছে। কারণ সেপ্টেম্বরে এটার আয়োজক ভারত। টুর্নামেন্টে অংশ নেবে ভারত,  পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা।  

বিসিসিআই এটা অবগত যে, তাদের ছাড়া এশিয়া কাপ হয়তো সম্ভবপর হবে না। কারণ আইসিসির বেশিরভাগ স্পন্সরই ভারতের। তাছাড়া ভারত-পাকিস্তানের অর্থকরী লড়াই না হলে এমন টুর্নামেন্ট সম্প্রচার প্রতিষ্ঠানকেও আকর্ষণ করবে না বলে ধারণা করা হচ্ছে। 

২০২৪ সালে এশিয়া কাপের সম্প্রচার স্বত্ব আগামী আট বছরের জন্য ১৭০ মিলিয়ন মার্কিন ডলারে সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই) অর্জন করে। যদি এই আসরটি কোনও কারণে অনুষ্ঠিত না হয় সেটার প্রভাব পড়বে এই চুক্তিতে। সেক্ষেত্রে চুক্তিটি নিয়ে পুনরায় কাজ করতে হতে পারে।

/এফআইআর/        
সম্পর্কিত
ক্রিকেটের ‘ডাক’ থেকে ‘কিং পেয়ার’: এসব শব্দের মানে কী?
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বিপিএল হবে না জানতেনই না ক্রীড়া প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
রাউটার রিস্টার্ট করলে কি স্পিড বাড়ে?
রাউটার রিস্টার্ট করলে কি স্পিড বাড়ে?
ই-জোন এইচআরএম লিমিটেডে বড় নিয়োগ
ই-জোন এইচআরএম লিমিটেডে বড় নিয়োগ
মে মাসের পর শেষ ১০ দিনে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সর্বনিম্ন
মে মাসের পর শেষ ১০ দিনে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সর্বনিম্ন
ঢামেকে আরও এক সাজাপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু
ঢামেকে আরও এক সাজাপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু
সর্বাধিক পঠিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন