এশিয়া কাপ

বৃষ্টি মাথায় নিয়ে আবার মুখোমুখি ভারত-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৪আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৩

বৃষ্টি, সূচির সীমাবদ্ধতা আর শেষ মুহূর্তে নিয়মের পরিবর্তন। সব কিছু মিলিয়ে বিতর্কের কেন্দ্রে রয়েছে এশিয়া কাপ। রিজার্ভ ডের বাড়তি সুবিধা নিয়ে আজ সুপার ফোরে আবার মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। বিকাল সাড়ে তিনটায় ম্যাচটা সরাসরি দেখাবে টি-স্পোর্টস।

আর্থিক লাভের কথা ভেবেই ভারত-পাকিস্তান ম্যাচের বেলায় এত শিথিলতা। সব কিছু ছাপিয়ে ভারত-পাকিস্তান দ্বৈরথ মাঠে গড়াতে পারলেই হলো। তার পরেও দুশ্চিন্তামুক্ত থাকা যাবে এমন নিশ্চয়তাও দিচ্ছে না প্রকৃতি। কারণ এখনও হুমকি হয়ে আছে বৃষ্টি। কলম্বোর আজকের আবহাওয়া রিপোর্টে বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা ৯০ ভাগ।

গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল। নেপালের বিপক্ষে ভারতের ম্যাচেও বাধা দিয়েছে। শেষ পর্যন্ত আজ আবহাওয়া অনুকূলে থাকলে লোকেশ রাহুল ও জসপ্রীত বুমরাকে বিশ্বকাপ মাথায় রেখে পরীক্ষা করার সুযোগ হাতছাড়া করতে চাইবে না ভারতীয় দল। মার্চের পর চোটের কারণে ওয়ানডে খেলেননি রাহুল। জুলাইয়ের পর বল করেননি বুমরাও। তাই আজ একাদশে রাহুলকে আনা হলে বেঞ্চে বসতে হতে পারে ইশান কিশানকে। যার সর্বশেষ চার ইনিংসেই রয়েছে হাফসেঞ্চুরি।   

প্রতিপক্ষ পাকিস্তান অবশ্য এই ম্যাচে উইনিং কম্বিনেশন ধরে রাখছে। বাংলাদেশ ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে তারা। বরাবরের মতো ম্যাচের আগের দিন একাদশ ঘোষণা করেছে।

ম্যাচটা যে বিশ্বসেরা ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে বিশ্বসেরা বোলারদের লড়াই। সেটা নতুন করে বলার কিছু নেই। গ্রুপ পর্বে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া ম্যাচেই শাহীন, নাসিম আর রউফদের গতির ঝড় দেখা গেছে। ভারতের ব্যাটার শুবমান গিলও পাকিস্তানি বোলারদের হুমকিকে এড়িয়ে যেতে পারছেন না, ‘আসলে তাদের ফাস্ট বোলাররা ভিন্ন প্রকৃতির। তাদের আলাদা বিশেষত্ব আছে। শাহীন বলের অনেক সুইং করাতে পারে। নাসিমের বলে অনেগ গতি, উইকেট থেকে সুবিধা পেতে পছন্দ করে। ফলে তারা বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন রকমের চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়।’

পাকিস্তান অধিনায়ক বাবর আজমতো ভারতের সামনে নিজেদের এগিয়ে রাখছেন। কারণ? জবাবটা শুনুন তার মুখেই, ‘আমরা টেস্ট সিরিজসহ শ্রীলঙ্কায় প্রায় আড়াই মাসের মতো কাটিয়েছি। তাছাড়া এলপিএল ও আফগানিস্তান সিরিজও খেলেছি। এখন এশিয়া কাপ। তাই আপনারা বলতে পারেন, এডভান্টেজের হিসেবে আমরা ভারতের চেয়ে কিছুটা এগিয়ে।’ 

/এফআইআর/          
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের