নিউ জিল্যান্ডকে উড়িয়ে দিলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৭আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৭

কার্ডিফে নিউ জিল্যান্ডের কাছে পর্যদুস্ত হওয়া ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ালো। লিয়াম লিভিংস্টোনের দারুণ ইনিংসের পর বোলারদের নৈপুণ্যে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৭৯ রানে জিতে চার ম্যাচের সিরিজে সমতা ফেরালো তারা।

আগে ব্যাটিংয়ে নেমে ৩৪ ওভারের ম্যাচে ৭ উইকেটে ২২৬ রান করে ইংল্যান্ড। জবাবে ২৬.৫ ওভারে ১৪৭ রানে অল আউট নিউ জিল্যান্ড।

৫৫ রানে ৫ উইকেট হারায় ইংল্যান্ড। ট্রেন্ট বোল্ট একাই নেন তিন উইকেট। কিন্তু লিভিংস্টোনের ৭৮ বলে অপরাজিত ৯৫ রানে স্কোরবোর্ডে স্বস্তি ফেরে। এছাড়া স্যাম কারানের ৪২, মঈন আলীর ৩৩ ও জস বাটলারের ৩০ রান অবদান রাখে।

বোল্ট নেন ৩ উইকেট, সাউদি পান দুটি।

লক্ষ্যে নেমে দ্বিতীয় বলেই ফিন অ্যালেন বিদায় নেন। ডেভন কনওয়ে ও উইল ইয়াংয়ের ৪৯ রানের জুটি ওই ধাক্কা সামলে নেয়। এরপর কেবল ড্যারিল মিচেল ও টম ল্যাথামের ৫৬ রানের জুটি ছিল বলার মতো।

৩৯ বল ও ৩৬ রানের ব্যবধানে শেষ ৭ উইকেট হারায় নিউ জিল্যান্ড। মিচেল সর্বোচ্চ ৫৭ রান করেন। ইয়াং করেন ৩৩ রান।

ডেভিড উইলি ও রিস টপলি ইংল্যান্ডের পক্ষে সর্বাধিক ৩টি করে উইকেট নেন।

/এফএইচএম/
সম্পর্কিত
আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ মুশফিকুর রহিম
সহজ জয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া
শেষ টি-টোয়েন্টিতে অজিদের ১১০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ
সর্বশেষ খবর
হেফাজতে নির্যাতন: আইন আছে, বিচার নেই কেন? 
হেফাজতে নির্যাতন: আইন আছে, বিচার নেই কেন? 
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’ 
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’ 
রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা
রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা
ভেনেজুয়েলায় উদ্ধারকারী দল ও সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও
ভেনেজুয়েলায় উদ্ধারকারী দল ও সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও
সর্বাধিক পঠিত
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
‘আওয়ামী লীগের আছে,  বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
‘আওয়ামী লীগের আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
সঞ্চয়পত্র বিক্রি নিয়ে ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা
সঞ্চয়পত্র বিক্রি নিয়ে ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা
ইরান-মার্কিন সমঝোতায় মধ্যস্থতা করে কী পেলো পাকিস্তান
ইরান-মার্কিন সমঝোতায় মধ্যস্থতা করে কী পেলো পাকিস্তান