বৃহস্পতিবার কলম্বোর ফ্লাইট ধরবেন মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১৫আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২৬

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপের মাঝপথে দেশে ফিরেছিলেন মুশফিকুর রহিম। সোমবার কন্যা সন্তানের বাবা হয়েছেন। সন্তান ও স্ত্রী সুস্থ থাকায় এখন শ্রীলঙ্কা ফিরে যাওয়ার জন্যও প্রস্তুত হচ্ছেন তিনি। ম্যাচের আগের দিন বৃহস্পতিবার বিকালের ফ্লাইটে অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটার কলম্বোর উদ্দেশে উড়াল দেবেন।

আগামী ১৪ সেপ্টেম্বর সকালে ঢাকায় অনুশীলন করে অভিজ্ঞ ক্রিকেটার বিকালে কলম্বোর ফ্লাইট ধরবেন। পরদিন অংশ নেবেন ভারতের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে। অনুশীলনে যেন ঘাটতি না হয় সেই কারণে বৃহস্পতিবার সকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলনও করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
 
এ ব্যাপারে জালাল ইউনুস বলেছেন, ‘মুশফিক ১৪ সেপ্টেম্বর সকাল বেলা ঢাকায় অনুশীলন করবে। তার পর সেখান থেকে শ্রীলঙ্কায় চলে আসবে ম্যাচ খেলার জন্য।’

পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে ইতোমধ্যে এশিয়া কাপের ফাইনালের আশা প্রায় শেষ বাংলাদেশ দলের। সব মিলিয়ে চলতি এশিয়া কাপে চার ম্যাচে মুশফিক ১৩১ রান করেছেন। পাকিস্তানের বিপক্ষে দলের ব্যাটিং বিপর্যয়ের সময় খেলেছিলেন ৬৪ রানের এক ইনিংস। বাকি তিন ম্যাচে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি।

শুধু মুশফিক নন, ব্যক্তিগত কাজে দেশে ফিরেছেন সাকিব আল হাসানও। মঙ্গলবার দলের মিটিং হয়েছে। কিন্তু সেই মিটিংয়ে ছিলেন না অধিনায়ক। বুধবার সাকিবের শ্রীলঙ্কায় পৌঁছানোর কথা রয়েছে। জালাল ইউনুস জানিয়েছেন, ‘এতটুকু সময়ের মধ্যে অধিনায়কের অনুপস্থিতি খুব একটা সমস্যা হচ্ছে না। এসেই হয়তো আমাদের সঙ্গে আলাপ-আলোচনা করবে। আশা করছি, কাল (বুধবার) চলে আসবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী