ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের আধিপত্যে চোখ রাঙাচ্ছে ভারত

স্পোর্টস ডেস্ক 
১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪১আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪১

ওয়ানডেতে ব্যাটারদের শীর্ষ র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের আধিপত্যে চোখ রাঙাচ্ছে ভারত। এশিয়া কাপে তাদের পারফরম্যান্সই এর মূল কারণ। ম্যাচগুলোর ফলাফলের প্রভাব পড়েছে ব্যাটারদর র‌্যাঙ্কিংয়ে। 

সর্বশেষ র‌্যাঙ্কিংয়ের পর তিন থেকে ক্যারিয়ার সেরা দুই নম্বরে উঠেছেন ভারতের ওপেনার শুবমান গিল। তার আগে রয়েছেন কেবল পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বাবরের রেটিং ৮৬৩, আর গিলের ৭৫৯। 

এশিয়া কাপে এখনও অজেয় থাকা ভারতের সাফল্যের পেছনে ছিলেন টপ অর্ডারের শুবমান গিল, বিরাট কোহলি ও অধিনায়ক রোহিত শর্মারা। টুর্নামেন্টে গিলের দুটি হাফসেঞ্চুরি। মোট রান করেছেন ১৫৪! যার পুরস্কার পেয়েছেন ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে। ধারাবাহিকতায় শীর্ষে থাকা বাবরের সঙ্গে রেটিংয়ের ব্যবধানও নামিয়ে এনেছেন ১০৩ পয়েন্টে। 

শীর্ষ দশে গিলই একমাত্র নন। বিরাট কোহলি দুই ধাপ এগিয়ে আট নম্বরে জায়গা করে নিয়েছেন। অধিনায়ক রোহিতও দুই ধাপ এগিয়ে ৯-এ স্থান করে নিয়েছেন। তার মানে হলো সেরা দশে এখন ভারতের তিন ব্যাটার! ওয়ানডেতে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে সাড়ে চার বছরে এমনটা এবারই প্রথম ঘটলো। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম