‘ভয়ঙ্কর’ ভারতের প্রশংসা করলেন শোয়েব

স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০০

এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হেরে যায় ভারত। পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার তারপর বলেছিলেন, বাংলাদেশের কাছে ভারতের হারে শান্তি পাচ্ছে পাকিস্তানিরা। দুই দিন পর শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় ক্রিকেট দলের প্রশংসা করলেন তিনি।

রবিবার কলম্বোতে শ্রীলঙ্কাকে ৫০ রানে অলআউট করার পর ১০ উইকেটে জিতে যায় ভারত। আন্ডারডগ হিসেবে এশিয়া কাপ শুরুর পর বদলে যাওয়া ভারত বিশ্বকাপে ভয়ঙ্কর দল হতে যাচ্ছে বললেন শোয়েব।

ভারতের জয়ের ধরন এতটা তীব্র হবে ভাবতে পারেননি শোয়েব, ‘আমি কল্পনা করিনি যে ভারত এভাবে শ্রীলঙ্কাকে হারাবে। ভারত বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর দল হতে যাচ্ছে। কিন্তু আমি কাউকে বাদ দিচ্ছি না কারণ উপমহাদেশের সব দল অদম্য।’

রোহিত শর্মার অধিনায়কত্বের প্রশংসা করলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, ‘রোহিত শর্মার অধিনায়কত্বের উন্নতি হয়েছে। সে ও টিম ম্যানেজমেন্ট দারুণ সিদ্ধান্ত নিচ্ছে। গত দেড় থেকে দুই বছর, তারা যেন ঘুমিয়ে ছিল। কিন্তু এখন সে দারুণ ম্যানেজমেন্ট করছে। সঠিক সময়ে সে কুলদীপ যাদবকে পেয়েছে।’

/এফএইচএম/
সম্পর্কিত
ক্রিকেটের ‘ডাক’ থেকে ‘কিং পেয়ার’: এসব শব্দের মানে কী?
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বিপিএল হবে না জানতেনই না ক্রীড়া প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
দিনে ২০ রুপি রোজগার থেকে ৫০ কোটির তারকা
দিনে ২০ রুপি রোজগার থেকে ৫০ কোটির তারকা
আন্ডারওয়ার্ল্ডের হুমকিতে শাহরুখ বলেছিলেন, ‘আমি পাঠান, চাইলে গুলি করতে পারো’
আন্ডারওয়ার্ল্ডের হুমকিতে শাহরুখ বলেছিলেন, ‘আমি পাঠান, চাইলে গুলি করতে পারো’
ব্ল্যাকহেড কেন হয়, কীভাবে দূর করবেন
ব্ল্যাকহেড কেন হয়, কীভাবে দূর করবেন
যে বাড়ি থেকে উঠেছিল ‘রাষ্ট্র ভাষা বাংলার’ দাবি, সেটিই আজ ধ্বংসের পথে
যে বাড়ি থেকে উঠেছিল ‘রাষ্ট্র ভাষা বাংলার’ দাবি, সেটিই আজ ধ্বংসের পথে
সর্বাধিক পঠিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন