তানজিম সাকিবের বিতর্কিত পোস্ট নিয়ে মুখ খুললো বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৪

ভারতের বিপক্ষে অভিষেকে তানজিম হাসান সাকিব মনোমুগ্ধকর বোলিং করেন। শুরুতেই দুটি উইকেট নিয়ে নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়ে অবদান রাখেন। অভিষেকেই বাজিমাত করেন হন প্রশংসিত। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর তার পুরোনো ফেসবুক পোস্ট ঘিরে বিতর্কের ঝড় ওঠে।

২০২২ সালের ৯ সেপ্টেম্বর নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেছিলেন তানজিম সাকিব। ওই পোস্টে তিনি লেখেন, ‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়।’

ওই সময়ের পোস্ট নিয়ে সমালোচনা হয়নি। সমস্যা তৈরি হয় তিনি জাতীয় দলে অভিষেক করার পর। তাকে নারী বিদ্বেষী বলে আক্রমণ করতে থাকেন অনেকে। নারীদের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করে কীভাবে জাতীয় দলে সুযোগ পান এমন প্রশ্ন তুলেছেন অনেকে।

ওখানেই শেষ নয়। গত ১৯ জুলাই ইমার্জিং এশিয়া কাপের সময় তিনি বিশ্ববিদ্যালয়ের আড্ডা নিয়েও মন্তব্য করেন, ‘ভার্সিটির ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক, নিজের সন্তানের জন্য একজন লজ্জাশীলা মা দিতে পারবেন না।’

তানজিম সাকিবের এই দুটি পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন উঠলেও বিসিবির পক্ষ থেকে কোনও মন্তব্য আসেনি। মঙ্গলবার এনিয়ে বিসিবি মুখ খুললো। অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘তানজিম হাসান সাকিব তার বিতর্কিত পোস্টের জন্য ক্ষমা চেয়েছে। সে আর এই ধরনের পোস্ট করবে না বলে কথা দিয়েছে। তবে আবারও এই ধরনের পোস্ট করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি