হাথুরুসিংহে ছুটিতে, বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা আগামী সপ্তাহে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০০

আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বিশ্বকাপের আগে এই ওয়ানডে সিরিজে পরীক্ষা-নিরীক্ষা চালাবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের মূল দলে ঢোকার সুযোগ রয়েছে এই সিরিজে থাকা বেশ কয়েকজন ক্রিকেটারের। নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে সামনাসামনি পর্যবেক্ষণে না থাকলেও অস্ট্রেলিয়া থেকে শিষ্যদের খেলা দেখবেন। এদিকে বিশ্বকাপ দল ঘোষণা করার কথা থাকলেও এক সপ্তাহ পেছানো হয়েছে।

পারিবারিক কারণে হাথুরুসিংহে নিউ জিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে থাকতে পারছেন না। তার জায়গায় দায়িত্ব পালন করবেন ব্যাটিং কোচ নিক পোথাস। ২৬ সেপ্টেম্বর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে বাংলাদেশের প্রধান কোচের। 

ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস মঙ্গলবার বলেছেন, ‘তার (হাথুরুসিংহের) স্ত্রীর একটা বড় সার্জারি আছে। হাথুরুসিংহে দুইটা ওয়ানডেতে থাকবেন না। যেহেতু তার স্ত্রীর সার্জারি আছে, ২৫ তারিখে আসবেন। ২৬ তারিখ যোগ দেবেন। এই সময়ের জন্য আমরা নিক পোথাসকে নিয়োগ দিয়েছি।’

নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ২৬ সেপ্টেম্বর হবে। পরদিনই বিশ্বকাপ খেলতে উড়াল দেবে বাংলাদেশ। এর আগেই দল ঘোষণা করবে বিসিবি। বাংলাদেশ দল ঘোষণা ২৫ সেপ্টেম্বর হওয়ার কথা। জালাল ইউনুস তেমনটাই বলে গেছেন, ‘২৫ তারিখে (দল) দেওয়া যায় কি না দেখবো। ২৬ তারিখ অবশ্যই পাবেন।’

আগামী ২১ সেপ্টেম্বর মিরপুরে শেরে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-নিউ জিল্যান্ড ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে ২৩ ও ২৬ সেপ্টেম্বর হবে সিরিজের বাকি দুই ম্যাচ।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের