সুজনকে তামিম বলেছিলেন, ‘ব্যথা আছে, ভালো কিছু হবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪১আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১২

অনেক নাটকীয়তার পর বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে ভারতে উড়াল দিচ্ছে। আজ বুধবার বিকালে সাকিব আল হাসানের দল বিমানে চড়বে। ক্রিকেটাররা দল বেঁধে বিমানে ওঠার প্রস্তুতি নিলেও হজরত শাহজালাল বিমানবন্দরের ভিআইপি গেটে গাড়ি থেকে নেমেই খালেদ মাহমুদ সুজন দাঁড়ালেন সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে। যেন কথা বলার প্রস্তুতি নিয়েই এসেছেন। বাংলাদেশের টিম ডিরেক্টর হিসেবে বিশ্বকাপ মিশনের সঙ্গী বিসিবির এই পরিচালক তামিম ইস্যুতে কথা বলেছেন।

যদিও দল নির্বাচনের পর তামিমের সঙ্গে কথা হয়নি সুজনের। তবে বিপিএলের ড্রাফটের দিন দুজনের আলাপচারিতায় ফিটনেসের প্রসঙ্গ উঠে আসে।  তামিমের সঙ্গে কী কথা হয়েছিল, সুজনের বরাতেই জানা গেলো, ‘বিপিএল ড্রাফটের দিন আমার পাশে বসে (তামিম) কথা বলে গেলো এটুকুই- ‘আমার ব্যথা হচ্ছে, পেইনটা বেশি হয় মাঝেমধ্যে।’ তারপর আমি বললাম, পরের পরিচর্যাটা কী- তো ও বললো, ‘আরেকটা ইনজেকশন দেওয়ার সুযোগ থাকতে পারে হয়তো বা। কিন্তু আমার আসলে এভাবেই যাবে। ভালো কিছু হবে না।’

সুজন আরও বলেছেন, ‘ও এভাবে বলছিল, ‘ব্যাক পেইন আছে সুজন ভাই। আমাকে ম্যানেজ করেই খেলতে হবে যদি আমি খেলতে চাই। সেটা আমি পরিষ্কার জানিয়ে দিবো বোর্ডেকে।’

মঙ্গলবার রাতে সাকিবের নেতৃত্বে ১৫ সদস্যের বিশ্বকাপ দল দেয় বাংলাদেশ। বুধবার বিকাল চারটায় চার্টার্ড ফ্লাইটে ঢাকা থেকে গৌহাটি যাবে তারা। সেখানে বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ধর্মশালাতে, ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী