বিশ্বকাপের পর একদিনও অধিনায়কত্ব করবো না: সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৯আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৪

তামিম ইকবাল অধিনায়কত্ব ছাড়ার পর আফগানিস্তানের বিপক্ষে শেষ দুই ম্যাচে দলকে নেতৃত্ব দেন লিটন দাস। পরে এশিয়া কাপে দ্বিতীয় দফায় ওয়ানডে দলের নেতৃত্ব পান সাকিব আল হাসান। যদিও বেশ বুঝিয়ে শুনিয়েই সাকিবকে রাজি করাতে হয়েছে। দলের কঠিন মুহূর্তে দায়িত্ব নিলেও বিশ্বকাপের পর একদিনের জন্যও অধিনায়কত্ব করবেন না বলে ঘোষণা দিলেন সাকিব।

বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বিষয়টি নিশ্চিত করেন। গত ১১ আগস্ট দ্বিতীয় দফায় ওয়ানডে অধিনায়কের দায়িত্ব নেন সাকিব। তখনই বলা হয়েছিল, সদ্য সমাপ্ত এশিয়া কাপ ও ভারত বিশ্বকাপে দলের নেতৃত্ব দেবেন তিনি। তবে বিশ্বকাপই তার শেষ মিশন।

এ প্রসঙ্গে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘এই বিশ্বকাপই শেষ। এরপর একদিনও (অধিনায়কত্ব) করবো না। যে কারণে আমি এশিয়া কাপের আগে নিতে চাইনি। এরপরও এটা না। আমার কাছে মনে হয়েছে আমি হাসতে চাই, খেলতে চাই, পারফর্ম করতে চাই। এই একটা কারণে আমি করতে চাইনি।’

সাকিব আরও বলেছেন, ‘আর কোনও কারণ নেই। বেস্ট হয় যদি অধিনায়ক না থাকি। অধিনায়কত্ব কি আমার কোনও ভেল্যু অ্যাড করছে ক্যারিয়ারে এই স্টেজে এসে? আমি তো মনে করি না।’

তামিমের দুটি বড় ইভেন্টের আগে এভাবে নেতৃত্ব ছাড়াকে ভালোভাবে নেননি সাকিব। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার অধিনায়কত্ব নেওয়ার ইচ্ছা ছিল না! আমি কখনও ভাবিও নাই কেউ ওইসময় অধিনায়কত্ব ছেড়ে দিবে! তারপর আমাকে এশিয়া কাপের দলে পাঠালো!’

শুধু তাই নয় ক্রিকেট কবে ছাড়বেন সেটি জানিয়েছেন এই অলরাউন্ডার, ‘আজ এখন এই অবস্থায় বলছি, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে খেলবো। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে টি-টোয়েন্টিকে বিদায় দেবো। টেস্টের অবসর শিগগিরই।’

সাকিব এর সঙ্গে যুক্ত করেন, ‘একেক ফরমেট একেক সময় ছাড়লেও আনুষ্ঠানিক অবসর ঘোষণা করবো ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর।’

/আরআই/ইউএস/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী