সাইফ হাসানের নেতৃত্বে এশিয়ান গেমসে যাচ্ছে বাংলাদেশ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৫

১৯তম এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এশিয়ান গেমসে নারীদের ক্রিকেট পর্ব ইতোমধ্যে শেষ হয়েছে। তাতে স্বর্ণপদক জিতেছে ভারতের মেয়েরা। অন্যদিকে বাংলাদেশ নারী দলকে ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হয়েছে। নারীদের ক্রিকেট পর্ব শেষ হলেও পুরুষদের ক্রিকেট শুরু হয়েছে ২৭ সেপ্টেম্বর থেকে।

টেস্ট খেলুড়ে চার দেশ বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারত কোয়ার্টার ফাইনাল থেকে অংশ নেবে। তৃতীয় অক্টোবর কোয়ালিফায়ার -১ ও কোয়ালিফায়ার-২ থেকে উঠে আসা দুই দলের সঙ্গে খেলবে ভারত, পাকিস্তান। পরদিন ৪ অক্টোবর বাংলাদেশ ও শ্রীলঙ্কা খেলবে কোয়ালিফায়ার -৩ ও কোয়লিফায়ার-৪ থেকে উঠে আসার দলের বিপক্ষে।

২০১৪ সালে এশিয়ান গেমসে সর্বশেষ ক্রিকেট হয়েছিল। জাকার্তায় না থাকলেও এবার এশিয়াডে পুনরায় যুক্ত হয়েছে ক্রিকেট। পুরুষ দলের পাশাপাশি বাংলাদেশ নারী দলও অংশ নিয়েছে হ্যাংজু এশিয়ান গেমসে। বিশ্বকাপ ক্রিকেটের জন্য পুরুষ বিভাগে শক্তিশালী দল দিতে না পারলেও নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে শক্তিশালী দলই পাঠিয়েছিল বিসিবি।

বাংলাদেশ দল: সাইফ হাসান (অধিনায়ক), জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, রাকিবুল হাসান, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, সুমন খান, জাকির আলী অনিক, নাহিদ রানা, রিপন মণ্ডল, হাসান মুরাদ, আফিফ হোসেন, রিশাদ হোসেন, পারভেজ হোসেন ঈমন ও ইয়াসির আলী চৌধুরী।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী