শুরুর ধাক্কা সামলে পাকিস্তানের ২৮৬ রানের পুঁজি

স্পোর্টস ডেস্ক
০৬ অক্টোবর ২০২৩, ১৮:১৪আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১৮:২২

নেদারল্যান্ডস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে হতাশ হয়নি। স্কট এডওয়ার্ডস পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালে বাবর আজম তিনশর বেশি রানের প্রত্যাশা ব্যক্ত করেন। শুরুতেই ধাক্কা খেয়ে কাজটা কঠিন হয়ে পড়েছিল। যদিও মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল শক্ত জুটিতে আশা জাগান। মাঝের দিকে সেই ছন্দ ধরে রাখতে পারেননি অন্য ব্যাটাররা। তবুও ২৮৬ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে পাকিস্তান।

নেদারল্যান্ডসের দুর্দান্ত বোলিংয়ে হায়দরাবাদের গ্যালারিতে শুরু হয়েছিল কমলা উৎসব, আর বিষণ্নতা ছুঁয়ে গিয়েছিল পাকিস্তানি ক্রিকেট সমর্থকদের মনে। রিজওয়ান ও সৌদ আনন্দ ফেরান তাদের চোখেমুখে।

পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই পাকিস্তানের মাথা ভেঙে যায়। দশম ওভারে তাদের স্কোর ৩ উইকেটে ৩৮। প্যাভিলিয়নে ফেরেন ফখর জামান, বাবর আজম ও ইমাম উল হক।

চতুর্থ ওভারে লোগান ফন বিক ফিরতি ক্যাচে ফেরান ফখরকে (১২)। আগ্রাসী বাবর এদিন ছিলেন খোলসের মধ্যে। ১৮ বল খেলে ৫ রান করে কলিন অ্যাকারম্যানের শিকার তিনি। ১৫ রান করে পল ফন মিকেরেনকে উইকেট দেন ইমাম।

এই ধাক্কা দারুণভাবে সামলে ওঠে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ও সৌদি শাকিলের শতাধিক রানের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। দুজনই করেছেন হাফ সেঞ্চুরি।

৩২ বলে ৭ চার ও ১ ছয়ে ৫০ রান করেন সৌদ। হাফ সেঞ্চুরি করতে একটু বেশি বল খেলেছেন রিজওয়ান, ৫৮ বলে ৬ চারের সাহায্যে। 

দুজনের জুটি ১২০ রানে পৌঁছে ভেঙে যায়। আরিয়ান দত্তের বলে সৌদ ক্যাচ দেন সাকিব জুলফিকারকে। ৫২ বলে ৬৮ রান করেন তিনি।

সৌদের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি রিজওয়ানও। বাস ডি লিডের কাছে বোল্ড হন তিনি ৬৮ রান করে।

একই ওভারে ডি লিড ফেরান ইফতিখার আহমেদকে (৯)। ১৮৮ রানে ৬ উইকেট হারানো পাকিস্তান আবার প্রতিরোধ গড়ে মোহাম্মদ নওয়াজ ও শাদাব খানের জুটিতে। ৪৪তম ওভারে ৬৪ রানের এই জুটি ভেঙে দেন ডি লিড। পরপর দুই ব্যাটারকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান ডাচ বোলার। শাদাবকে (৩২) বোল্ড করার পর নতুন ব্যাটার হাসান আলীকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ডি লিড। শাহীন শাহ আফ্রিদি ডিফেন্সিভ শটে তাকে আশাহত করেন।

৪৭তম ওভারে নওয়াজ (৩৯) রান আউট হন। শেষ দিকে আফ্রিদি ও হারিস রউফের ব্যাটে তিনশ রান সংগ্রহের আভাস দেয়। পারেননি তারা। ৪৯তম ওভারের শেষ বলে স্টাম্পিং হন হারিস (১৬)। ১৩ রানে অপরাজিত ছিলেন আফ্রিদি।

৯ ওভারে ডি লিড ৬২ রান দিয়ে চার উইকেট নিয়ে সেরা ডাচ বোলার। দুটি উইকেট পান কলিন অ্যাকারম্যান।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের