তিন সেঞ্চুরিতে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার রেকর্ড রান

স্পোর্টস ডেস্ক
০৭ অক্টোবর ২০২৩, ১৮:৪৭আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ২০:০৮

বিশ্বকাপ শেষেই ওয়ানডেকে বিদায় বলবেন কুইন্টন ডি কক। শ্রীলঙ্কার বিপক্ষে শেষের শুরুটা তিনি রাঙালেন সেঞ্চুরি করে। শুধু এই ওপেনার নয়, আরও দুই ব্যাটারের সেঞ্চুরিতে চড়ে বিশ্বকাপের সর্বোচ্চ দলীয় সংগ্রহ করলো দক্ষিণ আফ্রিকা। দিল্লিতে ৫ উইকেটে ৪২৮ রান করেছে তারা। ২০১৫ সালে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার করা ৪১৭ রানের রেকর্ড ভেঙে দিয়েছে প্রোটিয়ারা।

মাত্র ১০ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমাকে ফিরিয়ে শ্রীলঙ্কার চওড়া হাসি বেশিক্ষণ থাকেনি। রাসি ফন ডার ডুসেনকে নিয়ে ২০৪ রানের জুটিতে বড় পুঁজির আভাস দেন ডি কক। ৮৪ বলে ১২ চার ও ৩ ছয়ে ১০০ রানে থামেন তিনি।

তারপর ফন ডার ডুসেন ও এইডেন মারক্রামও দেখা পান সেঞ্চুরির। ১১০ বলে ১৩ চার ও ২ ছয়ে ১০৮ রানে থামেন ফন ডার ডুসেন। দুজনের জুটি ছিল ৫০ রানের।

হেনরিখ ক্লাসেনকে নিয়ে মারক্রাম ৭৮ রানের জুটিতে স্কোর তিনশ ছাড়িয়ে নেন। ৫৪ বলে ১৪ চার ও ৩ ছয়ে ১০৬ রান করেন মারক্রাম। ৪৯ বলে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি করেন তিনি, ছাড়িয়ে যান আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েনকে (৪৮ বলে)। বিশ্বকাপের এক ইনিংসে প্রথমবার হয় তিনটি সেঞ্চুরি।

শেষ দিকে ক্লাসেনের ২০ বলে ৩২ ও ডেভিড মিলারের ২১ বলে ৩৯ রানে চড়ে চারশ পার করেন।

শ্রীলঙ্কার বোলাররা নাকানিচুবানি খেয়েছে। ২১টি ওয়াইড দিয়েছে তারা। স্লো ওভার রেটের অপরাধে শেষ দুই ওভার বৃত্তের বাইরে একজন কম রেখে করতে হয়েছে তাদের। ৪৩তম ওভারে ২৬ রান দেন মাথিশা পাথিরানা, ১০ ওভারে মাত্র ১ উইকেট নিয়ে ৯৫ রান দেন তিনি। পেসার কাসুন রাজিথাও সমান ওভার করে দেন ৯০ রান।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের