নেদারল্যান্ডসকে ৩২৩ রানের লক্ষ্য দিলো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০৯ অক্টোবর ২০২৩, ১৮:৪২আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১৮:৪২

নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড আবার ব্যাট হাতে দাপট দেখালো। উইল ইয়াং, রাচিন রবীন্দ্র ও টম ল্যাথামের হাফ সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩২২ রানের বড় সংগ্রহ করেছে তারা।

হাফ সেঞ্চুরি চারটি হতে পারতো। ড্যারিল মিচেল (৪৮) অল্পের জন্য ব্যর্থ হন। টসে হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি করে ৬৭ রান। ডেভন কনওয়েকে (৩২) থামান রুলফ ফন ডার মারউই।

ওপেনার ইয়াংয়ের সঙ্গে রাচিনের জুটি ছিল ৭৭ রানের। ইয়াং ৮০ বলে ৭ চার ও ২ ছয়ে ইনিংস সেরা ৭০ রানে আউট হন।

মিচেলকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি রাচিন। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান ৫১ রান করে আউট হন। ল্যাথাম ও মিচেলের ৫৩ রানের জুটি ভাঙতে ছোটখাটো ধস নামে। ১৬ রানের ব্যবধানে তিন উইকেট পড়ে যায়।

ল্যাথাম শেষের আগের ওভারে ৫৩ রানে প্যাভিলিয়নে ফেরেন। মিচেল স্যান্টনার ১৭ বলে ৩ চার ও ২ ছয়ে ৩৬ রানের ক্যামিও ইনিংস খেলে স্কোর তিনশ পার করেন।

নেদারল্যান্ডসের পক্ষে আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন ও ফন ডার মারউই দুটি করে উইকেট নেন।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী